আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Chief Secretary : রাজ্যের মুখ্যসচিব পদে আরও ৬ মাস মনোজ আগরওয়াল, মেয়াদবৃদ্ধিতে সায় কেন্দ্রের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:-আরও ছ’মাস রাজ্যের মুখ্যসচিব পদেই থাকছেন ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ আগরওয়াল। নবান্নের প্রস্তাবে সায় দিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রের কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রক। আগামী ১ আগস্ট থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এই মেয়াদবৃদ্ধি কার্যকর হবে।

রাজ্যের তরফে পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বিভাগের মাধ্যমে মনোজ আগরওয়ালের মেয়াদবৃদ্ধির আবেদন পাঠানো হয়েছিল কেন্দ্রে। ‘অল ইন্ডিয়া সার্ভিসেস (ডিসিআরবি) রুলস, ১৯৫৮’-এর ১৬(১) নম্বর ধারা মেনে গত ১৫ জুলাই সেই প্রস্তাবে অনুমোদন দেয় কেন্দ্র। ২৩ জুলাই নয়াদিল্লির কর্তব্য ভবন থেকে এই সংক্রান্ত চিঠি পৌঁছায় নবান্নে।

ফলে আগামী ৬ মাস রাজ্য প্রশাসনের রাশ থাকবে মনোজ আগরওয়ালের হাতেই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বও সামলেছিলেন তিনি। কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের সচিবের দায়িত্বও ছিল তাঁর কাঁধে। ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর তাঁর কাজের প্রশংসা করেছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

নির্বাচন-পরবর্তী সময়ে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই অভিজ্ঞ এই আমলার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য। কেন্দ্রের অনুমোদনের পর আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি পর্বেও মুখ্যসচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মনোজ আগরওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *