আজকের দিনেখেলাতিলোত্তমা

Mohun Bagan : কলকাতা লিগের পর এবার শিল্ডে চোখ, খেতাব ধরে রাখতে ঝাঁপাচ্ছে মোহনবাগান

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ডুরান্ড হাতছাড়া, কিন্তু কলকাতা লিগ ঘরে তুলেই ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান (Mohun Bagan)। এবার সামনে নতুন লক্ষ্য – আইএফএ শিল্ডের খেতাব ধরে রাখা। গতবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (Mohun Bagan) হারিয়েই ট্রফি জিতেছিল সবুজ-মেরুন।

 

টানা দ্বিতীয়বার শিল্ড জয়ের লক্ষ্যে রবিবার থেকেই অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান (Mohun Bagan)। কোচ প্যানাজিওটিস দিলমপেরিসের অধীনে জোরকদমে প্রস্তুতি শুরু। কলকাতা লিগে বিদেশি না থাকলেও শিল্ডে বিদেশি খেলানো যাবে, তাই অনুশীলনে যোগ দিয়েছেন জেমি ম্যাকলারেনরাও। (Mohun Bagan) একমাত্র সমীর জেলকোভিচ ছাড়া সকলেই ছিলেন প্র্যাকটিসে। শনিবার মহামেডান ম্যাচ খেলা ফুটবলাররা এদিন রিকভারি সেশন করেন (Mohun Bagan)।

 

আইএফএ শিল্ডের গ্রুপ পর্বে মোহনবাগানের প্রথম ম্যাচ ২৩ সেপ্টেম্বর, প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান (Mohun Bagan)। গ্রুপে আরও রয়েছে শক্তিশালী নর্থ-ইস্ট ইউনাইটেড। ব্রাজিল ম্যাচের জন্য যুবভারতী না পাওয়ায় এবার মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের মাঠ ছাড়াও বারাসত ও কিশোরভারতী স্টেডিয়ামে হবে গ্রুপের ম্যাচ। (Mohun Bagan) আপাতত তিন প্রধান নিজেদের মাঠেই খেলবে।

 

অফ ফিল্ডে অবশ্য নাটক চলছে। কলকাতা লিগের নির্ণায়ক ম্যাচে  ৭৩ মিনিটে মোহনবাগানের (Mohun Bagan) সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোল অফসাইড ছিল বলে দাবি মহামেডানের। ক্লাব সভাপতি গজল উজ জাফর হুমকি দিয়েছেন, রিপ্লে না হলে আইএফএ শিল্ড বয়কট করবেন। (Mohun Bagan)শেষ পর্যন্ত মহামেডান সরে গেলে ভবানীপুর বা ইউনাইটেড স্পোর্টসকে আমন্ত্রণ জানাতে পারে আইএফএ। (Mohun Bagan) বিতর্ক দূরে সরিয়ে মাঠেই জবাব দিতে চায় বাগান শিবির। শিল্ড ধরে রেখে ডুরান্ড ব্যর্থতা ভুলিয়ে দেওয়াই এখন পাখির চোখ দিলমপেরিস ব্রিগেডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *