আজকের দিনেবিশ্ব

Tehran : তেহরানের আকাশে রহস্যময় আলো! ৫০ বছর পর ফিরল ইউএফও আতঙ্ক, তবে কি ভিনগ্রহীরা এল?

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নক্ষত্রখচিত আকাশে হঠাৎ রহস্যময় রঙিন আলো, তারপর দিকচক্রবালের দিকে মিলিয়ে যাওয়া! (Tehran) ২০ সেপ্টেম্বর রাতে এমনই দৃশ্যের সাক্ষী হলেন তেহরানের বাসিন্দারা। আজাদগান এক্সপ্রেসওয়ের কাছে আকাশে (Tehran)ভাসমান উজ্জ্বল বহু-রঙের বস্তুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ফিরল ৫০ বছর আগের ইউএফও রহস্য (Tehran)।

 

গত ২০ সেপ্টেম্বর রাতে তেহরানের আকাশে দেখা যায় অদ্ভুত আলো (Tehran)। প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। উড়ন্ত বস্তুটির সঠিক অবস্থান, উচ্চতা, গতি বা আকার সম্পর্কে প্রশাসনের তরফে কোনও তথ্য মেলেনি, ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে (Tehran)। আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোয় সমাজমাধ্যমে জল্পনার ঝড়। কেউ বলছেন ভিনগ্রহীদের যান অর্থাৎ ইউএফও, কেউ বলছেন মার্কিন নজরদারি ড্রোন, কারণ ইরান-আমেরিকা উত্তেজনা এখন তুঙ্গে (Tehran)।

 

এই ঘটনায় প্রবাসী ইরানিদের মধ্যে উস্কে উঠেছে ১৯৭৬ সালের স্মৃতি(Tehran)। ঠিক ৫০ বছর আগে, ১৯৭৬ সালের ১৯ সেপ্টেম্বর, তেহরানের রাতের আকাশেই দেখা গিয়েছিল অজানা উজ্জ্বল উড়ন্ত বস্তু। সেবার ঘটনা এতটাই গুরুতর ছিল যে তদন্তে ইরানের এফ-৪ যুদ্ধবিমান পর্যন্ত পাঠানো হয়েছিল(Tehran)। এই মহাবিশ্বে আমরা কি সত্যিই একা? তেহরানের আকাশের এই রহস্যময় আলো সেই প্রশ্নটাই ফের তুলে দিল। প্রশাসন এখনও মুখ না খোলায়, এটি ইউএফও নাকি ড্রোন তা নিয়ে জল্পনা চলছেই (Tehran)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *