INDIA-BANGLADESH TRAIN: ফের চালু হতে চলেছে ভারত বাংলাদেশের আত্মীয়ের আনাগোনা
কিউ ইন্ডিয়া বাংলা, বাংলাদেশ :- দীর্ঘ দিনের রাজনৈতিক মতবিরোধ কাটিয়ে ফের সংযোগ স্থাপন হতে চলেছে ভারত বাংলাদেশের (INDIA-BANGLADESH TRAIN)। দুই দেশের মধ্যে দিয়ে চাকা গড়াতে চলেছে মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেসের চাকা। বাঙালীর সেরা পুজো দুর্গা পুজোর আগেই চালু হতে চলেছে এই পরিষেবা। সব ব্যবস্থা সঠিক ভাবে চললে পুজোর মাসেই শুরু হবে এই পরিষেবা। বাঙালীর শ্রেষ্ঠ পুজোয় মিলেমিশে একাকার হতে চলেছে দুই দেশ।
জানা যাচ্ছে, দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে পুরো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ভাবে আলোচনা হবে। ভারত-বাংলাদেশ রেল কর্তৃপক্ষের এই বৈঠকটিকে বলা যায় গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং (INDIA-BANGLADESH TRAIN)। এই বিষয় নিয়ে ঢাকাতে (DHAKA) দুই দিন ব্যাপী বৈঠক শুরু হতে চলেছে। সভাতে উপস্থিত সকল মানুষের মতামতের অপর ভিত্তি করে গড়াবে তিনটি এক্সপ্রেসের চাকা। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোন কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে তা ঠিক করেছেন, এমনটাই জানা যাচ্ছে রেলসূত্র মারফত।
মৈত্রী, মিতালি ও বন্ধন যাত্রা শুভ হলে রাজশাহী ও কলকাতার মধ্যে যাত্রীবাহী আরও একটি ট্রেন চালু করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ (INDIA-BANGLADESH TRAIN)। ২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা বছরের পয়লা বৈশাখের দিন উদ্বোধন হয় মৈত্রী এক্সপ্রেস। যার ট্রেন নম্বর হল ১৩১০৯ (কলকাতা থেকে ঢাকা) এবং ১৩১১০ (ঢাকা থেকে কলকাতা)। জানা যাচ্ছে, এতদিন মৈত্রী এক্সপ্রেসটি যমুনা সেতু হয়ে চলাচল করে এসেছে। কিন্তু বর্তমানে তা পদ্মা সেতুর অপর যাতে চলতে পারে সে বিষয়েও আগ্রহী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় রেল কর্তৃপক্ষ এই তিনটি রেল ব্যবস্থা চালু হওয়া নিয়ে আগ্রহ দেখিয়েছেন (INDIA-BANGLADESH TRAIN)। তবে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুই দেশের বিদেশ, স্বরাষ্ট্র-সহ অন্য মন্ত্রকের মতামত জরুরি। বৈঠকের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দুই দেশের রাজনৈতিক কর্তৃপক্ষই।
এছাড়াও ২০১৭ সালের ৯ নভেম্বর চালু হয় খুলনা থেকে কলকাতা আসা যাওয়ার সংযোগ মাধ্যম বন্ধন এক্সপ্রেস। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি যাতায়াতের জন্য ২০২২ সালের ১লা জুন চালু হয় মিতালী এক্সপ্রেস। দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সরল ভাবেই চলছিল। কিন্তু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই স্থগিত করা হয় মৈত্রী এক্সপ্রেস। পরবর্তীতে ২০২৪ এর ১৯শে জুলাই স্থগিত করা হয় মিতালী, মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসকে। এবার ফের তারেক রহমানের হাত ধরে চাকা গড়াতে চলেছে এই তিন এক্সপ্রেসের।
