আজকের দিনেবাংলার আয়না

MURSHIDABAD : বন্ধ হচ্ছে মুর্শিদাবাদের ‘অভিশপ্ত’ গোবিন্দপুর রেলগেট! সাবওয়ে তৈরির প্রস্তাব রেলের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মুর্শিদাবাদের কর্ণসুবর্ণের গোবিন্দপুরের ২৪এ/২ নম্বর রেলগেটে ১৭ জুলাই ট্রেনের ধাক্কায় ৪ পড়ুয়া-সহ ৫ জনের মৃত্যুর পর বড় সিদ্ধান্ত নিতে চলেছে রেল (MURSHIDABAD) । দুর্ঘটনাগ্রস্ত ওই রেলগেটটি তুলে দিয়ে সেখানে সাবওয়ে তৈরির প্রস্তাব রাজ্যকে পাঠাচ্ছে পূর্ব রেল।

গত শুক্রবার পুলকার ও সাইকেলে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান ৫ জন। অভিযোগ, নেশাগ্রস্ত থাকায় গেটম্যান রেলগেট বন্ধ করতে ভুলে যান। ঘটনার দিনই তাঁকে সাসপেন্ড করে রেল এবং গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনার পর আর কোনও প্রাণহানি রুখতেই রেলগেট তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে রেল। প্রস্তাব মেনে রাজ্য অনুমতি দিলে গোবিন্দপুর রেলগেটের জায়গায় তৈরি হবে সাবওয়ে (MURSHIDABAD)। আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্ণসুবর্ণে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, “চোখের জল ছাড়া আমার ব্যক্তিগতভাবে দেওয়ার কিছু নেই। তবে আমার পক্ষে যা সম্ভব আমি করব।” রাজ্যের তরফে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছে।

রেলের তরফেও মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ও আহতদের আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।

দুর্ঘটনার পর রেলগেটের বদলে সাবওয়ে তৈরির প্রস্তাবই এখন সবচেয়ে বড় পদক্ষেপ। রাজ্য অনুমোদন দিলেই মুর্শিদাবাদের এই ‘অভিশপ্ত’ রেলগেটের ইতিহাস বন্ধ হয়ে যাবে এবং নতুন করে নিরাপত্তা ফিরবে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *