Newtown : রাজারহাট নিউটাউনে টানটান উত্তেজনার পর শেষ পর্যন্ত জয়ী বিজেপির পীযূষ কানোরিয়া !
কিউ ইন্ডিয়া বাংলা :- উত্তর ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা রাজাহাট নিউ টাউন কেন্দ্রে শেষ পর্যন্ত জয়ী হলেন বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া । গতকাল রাত থেকেই টানটান উত্তেজনা চলছিল এই কেন্দ্রে । ৩০৯ ভোটের ব্যবধানে জয়ী হলেন বিজেপির প্রার্থী ।
রি কাউন্টিং এর দাবির পর বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ করতে থাকলে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় । প্রথমে বিজেপি প্রার্থী জয়লাভ করেন। তৃণমূলের পক্ষ থেকে রি কাউন্টিং এর আবেদন জানানো হয়। গণনা শেষে রাজারহাট নিউটাউন কেন্দ্রে তাপস চট্টোপাধ্যায় কে গতকাল জয়ী দেখানো হয়েছিল। এই আসনে আবার গণনার দাবি করে বিজেপি। সেই গণনা শেষে বিজেপির পীযূষ কানোরিয়া কে জয়ী ঘোষণা করা হয় ।
একসময় বাম শিবিরের নেতা ছিলেন তাপস চট্টোপাধ্যায়। ২০১৫ সালে দল বদল করে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। ২০২১ বিধানসভায় বিজেপির ভাস্কর রায় কে হারিয়ে তিনি বিধায়ক হন । ২৬ এর পালাবদলের বিধানসভায় বিজেপির পীযুষ কানোরিয়া তাকে হারালেন ।
