জয়ের রাস্তায় ফিরতে দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি চেন্নাই সুপার কিংস
কিউ ইন্ডিয়া বাংলা:- এখনো পর্যন্ত এবারের আইপিএলে জয়ের মুখ দেখেনি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আজকে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
চেন্নাই সুপার কিংস এবারের আইপিএল এখনো পর্যন্ত নিজেদেরকে মেলে ধরতে পারেনি। এবারের তিনটি ম্যাচেই তারা বড় ব্যবধানে হেরেছে । চেন্নাইয়ের হয়ে ওপেন করেন সঞ্জু স্যামসন ও ঋতুরাজ গায়কোয়াড। তারা প্রতি ম্যাচে ব্যস্ত হচ্ছেন, ম্যাচে জিততে হলে দলের ওপেনিং যদি কে ভালো খেলতে হবে । সারফারাজ খান ছাড়া চেন্নাইয়ের বাকি ব্যাটারদের কেউই ধারাবাহিকভাবে খেলতে পারেনি। যার কারণে প্রতিটা ম্যাচে তাদের কাঙ্খিত ফলাফল আসেনি। তাদের বোলিং এর কথা বলতে গেলে ম্যাট হেনরি কিছু উইকেট পেয়েছেন তবুও তিনি অনেক রান খরচ করে ফেলেছেন। নূর আহমেদ, খলিল আহমেদ এরা তো সেভাবেই উইকেটেরই দেখা পাননি আজকে তাদেরকে ফর্মে ফিরতে হবে । নয়তো গতবারের মতো এবারও তাদেরকে পয়েন্ট টেবিলের শেষের দিকে থাকতে হবে ।
অপরদিকে দিল্লি ক্যাপিটালস এর কথা বলতে গেলে তারা এই সিজনে তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে । বিগত ম্যাচ গুজরাটের বিরুদ্ধে তারা জিতে যাচ্ছিল শেষ বলে তাদের ম্যাচ হাতছাড়া হয়েছে। এবার সামগ্রিক দিক থেকে বিচার করতে গেলে তাদের শুরুটা ভালোই হয়েছে। তাদের ইতিবাচক দিক ওপেনার কে এল রাহুলের ফর্মে ফেরা গত ম্যাচে গুজরাটের বিপক্ষে তিনি ৯২ রান করেছিলেন । শ্রীলংকান পাথুম নিশঙ্কা প্রথম ম্যাচে ব্যর্থ হলেও শেষ দুই ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন । দিল্লির ব্যাটিং বিভাগের একমাত্র যে বিষয়টি ভাবাচ্ছে তাদেরকে সেটা হল নীতিশ রানা এখনও এই সিজনে রানের দেখা পাননি । আর দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সমীর রিজভির ফর্ম । দিল্লির ব্যাটিং বিভাগ নিয়ে খুব বেশি চিন্তা নেই তাদের । বোলিংয়ের দিকে আসলে লুঙ্গি এনগিডি ও টি নটরাজন নিয়মিতের মধ্যেই রয়েছেন এবং কুলদীপ যাদব ভালো ছন্দে আছেন । চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে দিল্লি ক্যাপিটালস শিবিরে খুব বেশি চাপ নেই ।
এবার দেখার অপেক্ষায় ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস জয়ের রাস্তায় ফিরে আসতে পারে কি না ?
