আজকের দিনেখেলা

আজ পাঞ্জাব কিংস এর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- উইকেন্ড এর শুরুতে জোড়া ধামাকা আইপিএল প্রেমীদের জন্য । আজকে বিকেল তিনটা ৩০ থেকে পাঞ্জাব কিংস ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের। এইবার আইপিএলে দুর্দান্ত শুরু করেছে প্রীতি জিন্টার দল । তিন ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা পাঁচ আজকে তারা মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদের।

প্রথম দুটি ম্যাচে জয় পাওয়ার পর কলকাতার বিরুদ্ধে ইডেনে তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা হয়। সে কারণে পাঞ্জাব কিংসের শেষ ম্যাচে পুরো পয়েন্ট পায়নি। আজকে তারা জয়ের লক্ষ্যে হায়দ্রাবাদের বিরুদ্ধে নামছে । পাঞ্জাব শিবিরে এখন খুশির হাওয়া । দলের ব্যাটাররা দুর্দান্ত ছন্দে আছেন । প্রিয়াংশ আর্য, প্রভাসিমরন সিং, কুপার কোনলি ধারাবাহিকভাবে রানের মধ্যে রয়েছে। এমনকি অধিনায়ক শ্রেয়স চেন্নাই এর বিরুদ্ধে অর্ধশতরানের দেখা পেয়েছিলেন যা হায়দ্রাবাদের বিরুদ্ধে নামার আগে দলকে অনেকখানি স্বস্তি দিচ্ছে। অপরদিকে তাদের বোলিংয়ের দিকে তাকাতে গেলে দলের প্রধান বলার অর্শদীপ সিং এখনো পর্যন্ত নিজের স্বাভাবিক ছন্দে বোলিং করতে পারেননি। দুটি ম্যাচে তিনি অনেক রান খরচ করেছেন। যা দলের কাছে কিছুটা চিন্তায় । তাদের হয়ে ভালো বোলিং করছেন বিজয়কুমার বৈশাখ বিগত দুটি ম্যাচেই তিনি উইকেট পেয়েছিলেন।
স্পিন বোলিংও ঠিকঠাক হচ্ছে । হায়দ্রাবাদের বিরুদ্ধে নামার আগে বোলিং বিভাগ নিয়ে সামান্য চিন্তা থাকছে কারণ হায়দ্রাবাদে বেশ কিছু ব্যাটার আছেন যারা নিজেদের দিনে বিপক্ষকে একাই শেষ করে দিতে পারেন।

অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলতে গেলে তারা মাত্র এই সিজনে মাত্র একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে। সেটি কলকাতার বিরুদ্ধে ইডেনে । বাকি দুটি ম্যাচে তারা পরাজিত হয়েছে । দলের ব্যাটিং বিভাগে ধারাবাহিকতার অভাব স্পষ্ট লক্ষ্য করা গেছে। দুই বিধ্বংসী ওপেনার ট্রেবিস হেড ও অভিষেক শর্মা এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের সেভাবে জ্বলে উঠতে পারেনি । ইডেনে কলকাতার বিরুদ্ধে তারা যে ম্যাচটি জিতেছিল সেখানে কিছুটা রান পেয়েছিলেন এই দুই বেটার কিন্তু বাকি ম্যাচে তারা ব্যর্থ হয়েছেন । আজকে পাঞ্জাবের বিরুদ্ধে জিততে গেলে দুই ওপেনারের ফর্মে ফিরে আসা জরুরী। অধিনায়ক ঈশান কিষান প্রথম ম্যাচে ৮০ রান করেছিলেন বেঙ্গালুরুর বিপক্ষে । কিন্তু বাকি দুটি ম্যাচে পরপর ব্যর্থ হন। দলের সাফল্য আসার জন্য অধিনায়কের ব্যাটেও রান থাকা জরুরি । তিন ম্যাচে স্বীকৃত ব্যাটারদের মধ্যেধারাবাহিকভাবে ভালো খেলেছেন একমাত্র হেনরিক ক্লাসেন। ব্যাটিংয়ে বেশ কিছু চিন্তার বিষয় থাকলেও তাদের জন্য বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নামার আগে । দলের অন্যতম অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি ব্যাটিং বোলিং দুই ভূমিকাতেই বিগত দু ম্যাচে সাফল্যের মুখ দেখেছেন । হায়দ্রাবাদের বোলাররা এখনো পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি । তাদের পেস বোলিং এর অন্যতম স্তম্ভ হার্ষাল প্যাটেল তিনি তার প্রতিভা অনুযায়ী এখনো সেই ছাপ দেখাতে পারেননি তার বোলিংয়ে । টুর্নামেন্টে ভালো কিছু করতে গেলে দলের বোলিং বিভাগকে আরো শক্তিশালী করতে হবে ।

আজকের ম্যাচ টি অনুষ্ঠিত হবে মূল্লানপুরের স্টেডিয়ামে। যেখানে ব্যাটাররা বেশি সহায়তা পাবেন । এখন দেখার অপেক্ষা এটাই কারা আছে এই ম্যাচে নিজেদের সাফল্য কায়েম করেন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *