বিরতির পর আজ চেন্নাইয়ের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল
কিউ ইন্ডিয়া বাংলা :- দীর্ঘ বিরতি কাটিয়ে আই এস এল এর গুরুত্বপূর্ণ ম্যাচের চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা এখন প্রতিটি ম্যাচে লাল হলুদ শিবিরের কাছে কার্যত ফাইনাল। গুরুত্বপূর্ণ এই সময়ে কোনোভাবেই পয়েন্ট খোয়াতে নারাজ ইস্টবেঙ্গল । বিরতির পর নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চাইছে তারা ।
কোচ অস্কার ব্রুজো চেন্নাই এর বিপক্ষে নামার আগে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন। তার ছক অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মোহাম্মদ রশিদ ও কেভিন সিবিলে। তাদের নিয়ে চিন্তা থাকলে অনুশীলনের তাদেরকে বেশ চনমনে দেখা গিয়েছে । কেভিন সিবিলের প্রথম একাদশে থাকা নিশ্চিত বলে মনে করা হচ্ছে। দলের রক্ষণভাগে আনোয়ার আলীর সঙ্গে তিনি জুটি বাঁধতে তৈরি। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে বড় জয়ের পর আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল এখন সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে। দলের সিনিয়র ফুটবলার শৌভিক চক্রবর্তী জানিয়েছেন, ‘আগের ছয় ম্যাচ এখন অতীত। সামনে থাকা ম্যাচগুলোতেই আমাদের পুরো ফোকাস। প্রতিটি ম্যাচই এখন ফাইনাল।’ লাল হলুদ কোচ কোচ অস্কার ব্রুজ়োও একই সুরে বলেছেন, ‘ফিফা বিরতির আগে আমরা ভালো ছন্দে ছিলাম। বিরতি সব দলের ওপর প্রভাব ফেলে, তবে মানসিকভাবে এই সময়টা আমাদের জন্য উপকারী ছিল। আমরা এই সময়টা কাজে লাগিয়ে ফিটনেস ও প্রস্তুতি আরও বাড়িয়েছি।’
দলের আক্রমণ ভাগের দায়িত্বে থাকছেন মিগুয়েল ও ইউসেফ এজ়েজারি । মিগুয়েলের স্কিল এবং ইউসেফের গোল করার ক্ষমতা প্রতিপক্ষের জন্য বড় বিপদ হতে পারে। চেন্নাইয়ন যে তাদের থামাতে আলাদা পরিকল্পনা করবে, তা ধরেই প্রস্তুতি নিচ্ছে ইস্টবেঙ্গল। তবে ব্রুজ়োকে আলাদা পরিকল্পনা করতে হচ্ছে মিগুয়েলকে নিয়ে। তিনি আটকে গেলেই গোটা দল আটকে যাচ্ছে। সিবিলে এসে যাওয়ায় মিগুয়েলকে নিচের দিকে নামতে হবে না, সেটা একটা স্বস্তি ইস্টবেঙ্গলের জন্য।
এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে অবস্থান করছে ইস্টবেঙ্গল । আজকে জয় পেলে তারা চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের ঘাড়ে নিশ্বাস ফেলবে।
