Papiya Singh : লড়াই থামল, থামল কণ্ঠস্বর! কোলন ক্যান্সার কাড়ল নিউজ অ্যাঙ্কর পাপিয়া সিংহের প্রাণ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বাংলা সংবাদ জগতে নক্ষত্রপতন (Papiya Singh)। প্রয়াত বহু পরিচিত নিউজ অ্যাঙ্কর পাপিয়া সিংহ। বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর। বৃহস্পতিবার সকালে ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (Papiya Singh)। নানা পাটেকরের মৃত্যুসংবাদে যখন মন ভারাক্রান্ত সবার, তখনই এল আরও এক মন খারাপ করা খবর। দীর্ঘদিন ধরেই কোলন ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া। পরিবার সূত্রে খবর, তাঁর চিকিৎসা (Papiya Singh) চলছিল। ইতিমধ্যেই ১২টি কেমো নিয়েছিলেন তিনি। কেমোর ধকলে শরীরে অস্বস্তি বাড়ছিল, শারীরিক ধকল কাটিয়ে (Papiya Singh)ফেরার লড়াই চালাচ্ছিলেন। কিন্তু শেষরক্ষা হল না।
আজ সকালে আচমকা হার্ট অ্যাটাক হয় তাঁর। চিকিৎসকরা চেষ্টা করলেও তাতেই (Papiya Singh) সব শেষ হয়ে যায়। খবর ছড়াতেই শোকের ছায়া নেমে আসে টলিপাড়া এবং রাজ্য সাংবাদিক মহলে। দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় সংবাদ পরিবেশনের সঙ্গে যুক্ত ছিলেন পাপিয়া (Papiya Singh)। তাঁর স্পষ্ট, সাবলীল বাংলা উচ্চারণ, শব্দের যথাযথ প্রয়োগ আলাদা করে কানে লাগত দর্শকদের। শুধু সংবাদ পাঠ নয়, দক্ষ আবৃত্তিকার হিসেবেও (Papiya Singh) পরিচিত ছিলেন তিনি। স্টুডিওতে তাঁর উপস্থিতি, কণ্ঠের দৃঢ়তা আজও মনে রেখেছেন দর্শকরা।
তাঁর ঘনিষ্ঠরা জানান, ব্যক্তিগত জীবনে খেতে ভীষণ ভালোবাসতেন (Papiya Singh)পাপিয়া। প্রাণবন্ত, হাসিখুশি মানুষটি কেমো চলাকালীনও কাজে ফেরার স্বপ্ন দেখতেন। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। রেখে গেলেন মা, স্বামী ও ছেলেকে। তাঁর সতীর্থদের কথায়, লাইভ অনুষ্ঠানে বারবার (Papiya Singh) বলা সেই চেনা লাইন ‘ফিরছি বিরতির পরে’ আজ এক নির্মম সত্যিতে পরিণত হল। জীবনের বিরতির পর আর কোনোদিনই নিউজরুমে ফেরা হল না (Papiya Singh)পাপিয়া সিংহের।
