আজকের দিনেগ্রীন রুম

Amitabh Bachchan : এবার কি অবসর নিতে চলেছেন অমিতাভ, কি বলেছেন তিনি!

কিউ ইন্ডিয়া বাংলা : “এ বার অবসর নেওয়ার সময় হয়েছে (Amitabh Bachchan )। রাত হয়ে গিয়েছে, রাত ডাকছে।” কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় লিখলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। পোস্ট দেখা মাত্রই জল্পনার সৃষ্টি হয় অনুরাগীদের মধ্যে (Amitabh Bachchan )। এবার অবসর নিতে চলেছেন অমিতাভ? এবার কি সরে দাঁড়াবেন কাজ থেকে? এই রকমই বিভিন্ন প্রশ্ন উঠে আসছে চারিপাশ থেকে। এই জল্পনা তৈরী হয়েছে শুধু মাত্র বর্ষীয়ান অভিনেতার একটি মাত্র পোস্টকে ঘিরে (Amitabh Bachchan )।

 

এবার অনুরাগীদের সমস্ত জল্পনার প্রতিক্রিয়া জানালেন অভিনেতা। তিনি বললেন, অবসর বলতে তিনি কাজ থেকে অবসর নেওয়ার কথা বলেননি (Amitabh Bachchan )। তিনি নাকি রাতে ঘুমোতে যাওয়ার কথাই বলেছেন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের ১৮তম পর্ব সঞ্চালনা করার সময় তিনি জানিয়েছেন, তিনি তার প্রতিযোগীদের মুখে তাদের জীবন কাহিনী শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন (Amitabh Bachchan )। এই রকম পরিস্থিতে সঞ্চালনা চালিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়েছে উঠেছিল বলে জানিয়েছেন।

 

এর পাশাপাশি তিনি তার ওই ধারার মন্তব্যের ব্যাখ্যাও জানিয়েছেন (Amitabh Bachchan )। তিনি বলেন, ওই কথার মানে হলো অবসর নিয়ে শুতে যাওয়া।  কিন্তু অনুরাগীরা এই কথাটাকেই কাজ থেকে অবসর নেওয়ার ইঙ্গিত মনে করে। এর সমস্ত জানার পর অমিতাভ পুরো ব্যাপার পরিষ্কার করে দেন। তিনি জানান, না, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না (Amitabh Bachchan )। ইংরেজিতে এর অর্থ হল, আমি এ বার ঘুমোতে যাচ্ছি।” তিনি তার ওই বিস্ফোরক পোস্ট “এ বার আমি অবসর নিতে চাই। রাত হয়ে গিয়েছে, রাত ডাকছে।” এই মন্তব্যটি তিনি ঘুমোতে যাওয়ার অর্থে ব্যবহার করেছিলেন (Amitabh Bachchan )।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *