আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Baruipur-Encounter : রাত ১২.৪৫-এ বারুইপুরের রেললাইনে ঠিক কী হয়েছিল? রিভলভার ছিনতাই, তারপরই এনকাউন্টার !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বারুইপুর:- ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় কাঁপছে বারুইপুর। মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে পুনর্নির্মাণে গিয়েছিল পুলিশ। আর সেই রাতেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা।

মঙ্গলবার রাত ১২টায় বারুইপুর থানা থেকে বের করা হয় প্রভাস মণ্ডলকে। বুধবার রাত ১২টা ১০ নাগাদ রেললাইন ধরে ঘটনাস্থলের দিকে যায় পুলিশের টিম। টিমে ছিলেন সাব ইনস্পেক্টর রনি সরকার ও সাব ইনস্পেক্টর অর্ঘ্য মণ্ডল।

রাত ১২.৪৫ নাগাদ পুনর্নির্মাণ চলাকালীন আচমকাই SI রনি সরকারের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস। সেই রিভলভার থেকে এক রাউন্ড গুলিও চালায় সে। পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে নিজের সার্ভিস রিভলভার থেকে পাল্টা গুলি চালান SI অর্ঘ্য মণ্ডল। সেই গুলি গিয়ে লাগে প্রভাসের গায়ে।

তড়িঘড়ি তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহালের পর দেহ পাঠানো হয় কলকাতা পুলিশ মর্গে।

পুলিশ সূত্রে দাবি, ক্লাস সিক্সের ছাত্রীকে আটকে রেখে যৌন নির্যাতনের পর জীবন্ত অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। সিসিটিভিতে প্রথমে প্রভাসকেই কিশোরীর সঙ্গে দেখা গিয়েছিল। জেরার সময় সে-ই দেখিয়েছিল কোথায় ফেলা হয়েছিল দেহ। কিন্তু বারবার বিভ্রান্তিকর বয়ান দিচ্ছিল সে। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

একদিকে নৃশংস খুনের ক্ষোভ, অন্যদিকে পুনর্নির্মাণের সময় রিভলভার ছিনতাই ও এনকাউন্টার। বারুইপুরকাণ্ডের এই রাত রাজ্যবাসীর মনে আরও অনেক প্রশ্ন রেখে গেল। তদন্তের দায়িত্ব এখন বাকি অভিযুক্তদের জেরার উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *