আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Sakharov Sarkar In Rejinagar : বাবার হাত ধরে বিজেপিতে, রেজিনগরে পদ্মের বাজি শাখারভ সরকার !

কিউ ইন্ডিয়া বাংলা, মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদের রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন রাজ্য সম্পাদক শাখারভ সরকার। হুমায়ুন কবীরের ছেড়ে যাওয়া আসন ছিনিয়ে আনতে আরএসএস থেকে উঠে আসা দীর্ঘদিনের সংগঠক শাখারভের ওপরই ভরসা রাখল গেরুয়া শিবির।(Sakharov Sarkar In Rejinagar)

দীর্ঘদিন বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন শাখারভ, বর্তমানে রাজ্য সম্পাদক। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ নন্দীগ্রাম ও রেজিনগরের প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। উল্লেখ্য, ২০২৬ বিধানসভায় আম জনতা উন্নয়ন পার্টির বাঁশি চিহ্নে নওদা ও রেজিনগর থেকে জিতেছিলেন হুমায়ুন কবীর। পরে রেজিনগর থেকে পদত্যাগ করায় আগামী ৬ অক্টোবর উপনির্বাচন।

প্রার্থী ঘোষণার পর শাখারভ বলেন, “বাবার হাত ধরে আমার বিজেপির রাজনীতির সঙ্গে যোগ। তবে উপনির্বাচনের প্রার্থী হওয়ার জন্য আমি কখনই কারও কাছে দরবার করিনি। দল যখন যে দায়িত্ব দেবে, পালনের জন্য প্রস্তুত।”(Sakharov Sarkar In Rejinagar)

তাঁর দাবি, “রেজিনগরে যে উপনির্বাচন হচ্ছে তা ধর্মীয় বা সাম্প্রদায়িক নির্বাচন নয়, মানুষ ভোট দেবেন উন্নয়নের জন্য। ওই কেন্দ্রে শুধু ‘আমি’ প্রার্থী নই, সমস্ত কার্যকর্তারা বিজেপির প্রার্থী।” প্রচারের ইস্যু হিসেবে ভালো স্কুল-কলেজ এবং ভাগীরথী নদীর ওপর ব্রিজ নির্মাণের কথা তুলে ধরেন তিনি। আগামীকাল মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে।

কংগ্রেস, তৃণমূলের দুই শিবির, আম জনতা উন্নয়ন পার্টি, আরএসপি ও সিপিএম ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে। শেষ বেলায় নাম ঘোষণা করে বিজেপিও লড়াইয়ে নামল। এখন দেখার, বাবার হাত ধরে বিজেপিতে আসা শাখারভ রেজিনগরের জটিল অঙ্কে পদ্ম ফোটাতে পারেন কিনা।(Sakharov Sarkar In Rejinagar)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *