খেলাআজকের দিনেবিশ্বভারত

Cricket : বিধ্বংসী ব্যাটিং সূর্য – ঈশানের, রায়পুরে দুর্দান্ত জয় ভারতের ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দুর্দান্ত কামব্যাক অধিনায়ক সূর্যকুমারের । ২৩ ইনিংস পর  অধিনায়কের ইনিংসের সুবাদে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় ভারতের। সূর্য ছাড়াও ঈশান কিশান আজ ঝড়ের গতিতে ব্যাট করেন ।  তিনি করেন ৭৬ , সেঞ্চুরির ২৪ রান আগে থামতে হয় তাকে । ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি । ভারতীয় ব্যাটারদের সামনে কিউই বোলারদের অবস্থা একদম শোচনীয় ছিল , যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা ।

আজ টসে জেতেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব , টসে জিতে প্রথমে সফরকারী দলকে ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি । দুটি পরিবর্তন নিয়ে নামে ভারত , অক্ষর প্যাটেল ও জসপ্রিত বুমরার বদলে হর্ষিত রানা ও কুলদীপ যাদবকে খেলায় ভারত ।ব্যাট করতে নেমে পাওয়ারপ্লের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে ব্ল্যাক ক্যাপসরা । রাচিন রবীন্দ্র (৪৪)ও শেষের দিকে অধিনায়ক মিচেল স্যান্টনার(৪৭) ইনিংসের সৌজন্যে দুশোর গণ্ডি পেরোয় নিউজিল্যান্ডের ইনিংস । শেষমেষ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে কিউইরা ।

রান তাড়া করতে নেমে ৬ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া । ফর্মে থাকা অভিষেক শর্মা আজ শূন্য রানে সাজঘরে ফিরে যান । এই ম্যাচে আর একবার নিস্প্রভ থাকল সঞ্জু স্যামসন এর ব্যাট । তার সংগ্রহ ৬ রান । এই দুই ব্যাটার ফিরতেই রুদ্রমূর্তি ধারণ করে ভারত । গত ম্যাচে রান না পাওয়া ঈশান কিশান আজকে দুর্দান্ত ব্যাটিং করেন ।  তার ও ভারত অধিনায়ক সূর্য এর ইনিংস নিউজিল্যান্ডের কাছ থেকে ম্যাচ হাতছাড়া করে দেয় ।সূর্যকুমারের এই ইনিংস ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আসন্ন বিশ্বকাপের আগে অনেকখানি স্বস্তি দেবে । আজকের ম্যাচে রান পেয়ে সূর্য নিজে অনেকখানি তৃপ্ত । হাফ সেঞ্চুরি করার পর আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে দেওয়া যায় তাকে ।২৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত ।আজকের জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের বাকি এখনো তিনটি ম্যাচ, ওই ম্যাচগুলিতে আরো পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *