PF-র টাকা তুলবেন ATM থেকে ? কোনও প্রভাব পড়বে না পেনশনে !
কিউ ইন্ডিয়া বাংলা, কোলকাতা: আপনি চাকরি করেন? প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট আছে তো নিশ্চয়। গ্রাহকদের স্বার্থে এবং প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত পরিষেবাকে আরও স্বচ্ছ করতে EPFO 3.0 এর আওতায় ATM থেকে PF এর টাকা তোলার মতো বিশেষ সুবিধা চালু করছে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা EPFO । এর ফলে আর EPFO অফিসের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না PF হোল্ডারদের। বরং ATM কার্ড ব্যবহার করেই মেশিন থেকে তুলে নিতে পারবেন নিজের প্রভিডেন্ট ফান্ডের টাকা।
এর ফলে কি পেনশনে কোনও প্রভাব পড়বে?
এতদিন প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে হলে ধাপে ধাপে একাধিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো গ্রাহকদের। তারপরেই হাতে আসতো প্রভিডেন্ট ফান্ডের টাকা। মূলত সেই পরিষেবাকে আরও সহজ করে তুলতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা EPFO 3.0 এর অধীনে যে বিশেষ পরিষেবা চালু করতে চলেছে তাতে শুধুমাত্র ATM কার্ড থাকলেই তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা।
প্রভিডেন্ট ফান্ডে দুটি খাচে টাকা জমা পরে থাকে। ব্যক্তিটির স্যালারি থেকে কিছু টাকা কেটে একটা খাতে জমা পরে। আর দ্বিতীয়টি কোম্পানি নিজে কিছু টাকা দিয়ে থাকে। দুটিখাতের টাকা একসঙ্গে জমা হয় ওই ব্যক্তির প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে। অনেকেই প্রয়োজনে তাঁর প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন।কেউ বাড়ি তৈরি করতে, কেউবা চিকিৎসায়, আবার কেউ হয়তো কোনো আপৎকালীন প্রয়োজনে তুলে নেন টাকা।কেউ বাড়ি তৈরি করতে, কেউবা চিকিৎসায়, আবার কেউ হয়তো কোনো আপৎকালীন প্রয়োজনে তুলে নেন টাকা।এমন করে টাকা তুলে নিলে কী আগামীতে পেনশন পেতে সমস্যা হতে পরে?
জেনে রাখা ভালো
এমন করে টাকা তুলে নিলেও আগামীতে পেনশন পেতে কোনও সমস্যা হয় না। কারণ, আপনার যে টাকা জমা পড়ছে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে, তা শুরুতেই দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা প্রভিডেন্ট ফান্ড আর একটা পেনশন স্কিম। ফলে আপনি যখন টাকা তোলেন, সেটা আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে থেকে তোলা হয়। আপনার পেনশন ফান্ড হাত পড়ে না।
বিশেষজ্ঞদের মতে
ATM থেকে উন্নত EPFO 3.0 পরিষেবার মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুললে কর্মচারী বা পেনশনভোগীর পেনশনে কোনও প্রভাব পড়বে না। বলাই বাহুল্য, EPF এবং EPS দুটি সম্পূর্ণ ভিন্ন স্কিম। EPF অ্যাকাউন্টে কর্মচারী এবং পেনশনভোগী উভয়ই নিজেদের অবদান রাখেন। তবে EPS অ্যাকাউন্ট ব্যবহার করা হয় শুধুমাত্র পেনশনের জন্য। বলে রাখি, নতুন পরিষেবার হাত ধরে ATM কার্ড ব্যবহার করে EPF অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন গ্রাহকরা, EPS অ্যাকাউন্ট থেকে নয়। কাজেই এর ফলে পেনশনে কোনও রকম প্রভাব পড়বে না।
