Cricket-IPL : রাজস্থানের বিরুদ্ধে ধোনিহীন চেন্নাইয়ের লজ্জার হার ………
কিউ ইন্ডিয়া বাংলা :- জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করলো রাজস্থান রয়্যালস। মহেন্দ্র সিং ধোনি বিহীন চেন্নাই সুপার কিংসকে ৪৭ বল বাকি থাকতে আট উইকেটে হারালো রাজস্থান। পুরনো দলের বিরুদ্ধে ভালো খেলতে পারলেন না সঞ্জু স্যামসন। কিন্তু জাদেজা চেন্নাই থেকে রাজস্থানে গিয়ে পুরানো দলকে হারালেন ।
আজকে প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। এবং শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা । দলের প্রথম চার ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি । নিজের পুরনো দল রাজস্থানের বিরুদ্ধে মাত্র ছয় রান করে আউট হন সঞ্জু । চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াডের সংগ্রহ সেই ৬ রান । চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ৮ নম্বরে নামা জেমি ওভারটন । দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান কার্তিক শর্মার (১৮) । এক সময় মনে হচ্ছিল চেন্নাই ১০০ রানের গন্ডি পার করতে পারবে না । কিন্তু ওভারটনের সৌজন্যে ১৯.৪ ওভারে সম্মানজনক ১২৭ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন জোফরা আর্চার , নান্দ্রে বার্গার ও রবীন্দ্র জাদেজা।
১২৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুর্দান্ত গতিতে রান তোলা শুরু করে রাজস্থান রয়্যালসের দুই ওপেনার। ব্যাটিং পাওয়ারপ্লের মধ্যেই ৭৫ রান উঠে যায় । মাত্র ১৭ বলে ৫২ রান করেন ১৫ বছরের যুব ক্রিকেটার বৈভব সূর্যবংশী । দলের ওপর ওপেনার যশস্বী জয়সওয়াল ৩৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন । ৪৭ বল বাকি থাকতে 8 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় রাজস্থান ।
আইপিএলের শুরুটা ভালোভাবে করতে পারল না চেন্নাই সুপার কিংস। মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই এই ম্যাচটি তাদেরকে হারতে হল। লম্বা টুর্নামেন্ট অনেক সময় পাওয়া যাবে । তবে দ্রুত ছন্দে না ফিরলে পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকা চাপের হবে । চেন্নাই এর পরের ম্যাচ আগামী ৩ এপ্রিল পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠ চিপকে ।
