আইপিএলে আজ মুখোমুখি পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স
কিউ ইন্ডিয়া বাংলা :- ২০২৬ আইপিএল এর আজ চতুর্থ ম্যাচ দুই প্রতিপক্ষ পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স । মুল্লানপুরে পিসি এ স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। দুই তরুণ ভারতীয় ক্রিকেটার আজ দুই দলের অধিনায়কত্ব করবেন। গুজরাটের অধিনায়ক শুভমন গিল যিনি ভারতের ওডিআই ও টেস্টের অধিনায়ক । এবং ভারতের ওডিআই দলের সহ অধিনায়ক শ্রেয়স আয়ার পাঞ্জাবের অধিনায়কত্ব করবেন । হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় দর্শকরা ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় সব দলের জন্য একটু কঠিন হয়। পাঞ্জাব কিংস বিগত ২০২৫ আইপিএল এর রানার্স দল । শ্রেয়স পাঞ্জাবের অধিনায়ক হওয়ার পর থেকে দলের পারফরমেন্সে নতুন গতি এসেছে। দলের ব্যাটিং বিভাগে একাধিক ব্যাটার আছেন যারা দ্রুতগতিতে রান তুলতে সক্ষম । টপ অর্ডারে প্রিয়াংশ আর্য, প্রভাস সিমরন সিং, শশাঙ্ক সিং আছেন । দলের মিডল অর্ডারের শক্তি অধিনায়ক শ্রেয়স, নেহাল ওয়াধেরা , মার্কাস স্টয়নিস এবং আজমতল্লাহ ওমরযাই । দলের বোলিং বিভাগ সামলাবেন মার্কো জানসেন , অর্শদীপ সিং , যজুবেন্দ্র চাহল, বিজয় কুমার বৈশাখ । পিচের পরিস্থিতি দেখেই এক স্পিনার খেলানোর পথে কোচ রিকি পন্টিং।
অপরদিকে গুজরাট টাইটানস শক্তিশালী দল । তাদের দুই ওপেনার শুভমন গিল এবং সাই সুদর্শন গতবারের আইপিএলের সফলতম ওপেনিং জুটি । এবারেও তারা এই জুটি পাল্টাচ্ছে না । দলের মিডিল অর্ডার সামলাবেন জস বাটলার , গ্লেন ফিলিপ্স, শাহরুখ খান, রাহুল তেওটিয়া এবং ওয়াশিংটন সুন্দর । বাটলারের বর্তমানে অফ ফর্ম চলছে তবে তার অভিজ্ঞতার উপরে ভরসা রাখবে দল। গুজরাটের বোলিং বিভাগ আইপিএলের অন্যতম সেরা । আফগানিস্তানের রশিদ খান, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা এবং ভারতের মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা । এরমধ্যে প্রসিদ্ধ কৃষ্ণা আবার গত আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই ম্যাচ মূলত পাঞ্জাবের ব্যাটিং বিভাগ এবং গুজরাটের বোলারদের লড়াই । পাঞ্জাবের এটি হোম মাচ এবার দেখার অপেক্ষায় এই ম্যাচে শেষ পর্যন্ত কারা জয়লাভ করতে সক্ষম হয় ?
