আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

বেসুরো নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং, বড় ঘোষণা করলেন তিনি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আবারো বিজেপির পথে সুনীল সিং। এবার নোয়াপাড়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে দলের ছাত্র নেতা তৃনাঙ্কুর ভট্টাচার্যকে । সেই ক্ষোভ থেকে তৃণমূল ছাড়ার ঘোষণা সুনীল সিং এর । এবং তার ইঙ্গিতে স্পষ্ট তিনি বিজেপির পথে আবার পা বাড়াতে চলেছেন ।

গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুনীল সিং বলেন “২০২২ থেকে তৃণমূল আমায় কোনো দায়িত্বে রাখেনি। ওরা যখন আমার উপর বিশ্বাস করতেই পারছে না সেখানে থাকবো কিভাবে । এখানে বিশ্বাস নেই সেখানে থাকা যাবে না । আমি তৃণমূল ত্যাগের ঘোষণা করলাম ” । নোয়াপাড়ার BJP-র প্রার্থী অর্জুন সিংয়ের সঙ্গে দেখা গিয়েছে সুনীল সিংকে। তিনি এ প্রসঙ্গে সাফাই দিয়ে বলেন, ‘২৫ বছর ধরে আমরা রামনবমী পালন করি। ওই ব়্যালিতে সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রাক্তন সাংসদ অর্জুন সিংও এসেছিলেন। দেখা হয়েছে তাই কথা হয়েছে।’ বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ‘একটু ভাল করে বেসুরো হন উনি। আগে তাঁকে তৃণমূল ছাড়তে হবে। পদেও থাকবে এবং বেসুরোও হবে, দু’টো একসঙ্গে হতে পারে না।’ ব্যারাকপুরের তৃনমূল সাংসদ পার্থ ভৌমিক সুনীল সিং প্রসঙ্গে সংবাদমাধ্যমে বলেন, ‘উনি কী বলেছেন, আমি জানি না। উনি আমার নির্বাচন পরিচালন কমিটির মধ্যে নেই।’

প্রসঙ্গত অর্জুন সিং এর ভগ্নিপতি সুনীল সিং ২৫ বছর ধরে কাউন্সিলর এর দায়িত্ব সামলেছেন । একবার বিধায়কও হয়েছেন এবং তিনবারের পুরো চেয়ারম্যান তিনি । ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল । ২০২১ এর বিধানসভা তে বিজেপি নোয়াপাড়া থেকে তাকে প্রার্থীও করেছিল কিন্তু সেই নির্বাচনে তৃণমূল প্রার্থী মঞ্জু বসুর কাছে তিনি পরাজিত হয়েছিলেন। আবারো২০২২ সালে তিনি তৃণমূলে ফিরেছিলেন। তবে তৃণমূলে ফিরলেও দলের প্রথম সারির নেতৃত্বের সঙ্গে তাকে সেই ভাবে দেখা যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *