আজকের দিনেবাংলার আয়না

শুধু সমতলে নয় , পাহাড়েও বাড়ছে বিধানসভা ভোটের উত্তাপ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- সম্প্রতি সান্দাকফুতে ভারী তুষারপাত দেখা গিয়েছিল যার জেরে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে। সেই ঠাণ্ডার ফলে জবুথবু হয়ে শৈলশহরে বসে ভালো টের পাচ্ছেন পর্যটকরা। তাপমাত্রার পারদ নেমে ঘুরপাক খাচ্ছে ৭ ডিগ্রি থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যদিও ভোটের ময়দানে উলটো ছবি। সেখানে উত্তাপ ক্রমশ ঊর্ধ্বমুখী। লড়াই ত্রিমুখী হলেও যেন সম্মুখসমরে বিমল গুরুং এবং অজয় এডওয়ার্ড। দুই নেতার চ্যালেঞ্জ, পালটা চ্যালেঞ্জের তরজায় টগবগ করে ফুটছে শৈলশহরের রাজনীতির ময়দান। গমগম করছে ম্যাল থেকে জনবহুল চৌরাস্তার মোড়।

সূত্রের দাবি এবার দার্জিলিং বিধানসভা আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল। তিন শক্তির মধ্যে একদিকে রয়েছে তৃণমূল সমর্থিত অনিত থাপার নেতৃত্বাধীন গোর্খা প্রজাতন্ত্রী মোর্চার প্রার্থী বিজয় রাই। অন্যদিকে বিজেপি সমর্থিত বিমল গুরুম নেতৃত্বাধীন গোর্খা জন্মের মুক্তি মোর্চার যুবনেতা নোমান রাই এবং তৃতীয় শক্তি ভারতীয় গোর্খা জনশক্তি ফ্রন্টের প্রধান অজয় এডওয়ার্ড। আগে মনে হচ্ছিল অনিত থাপা বনাম বিমল গুড়ুম সমর্থিত প্রার্থীর লড়াই হবে কিন্তু বিগত রবিবার ভারতীয় বোরখা জনশক্তি ফ্রন্ট প্রাপ্তি তালিকা ঘোষণার পর পুরো ছবিটাই পাল্টে গিয়েছে। বিমল গুরুং নিজের প্রার্থী না হলেও দার্জিলিং আসনটি পাহাড়ের তার রাজনৈতিক প্রভাবের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা তিনি নিজে অনুভব করছেন। দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি বলেন ” অজয় এদুয়ারদের ভারতীয় বোরকা জনশক্তি ফ্রন্টের সঙ্গে নির্বাচনী জোট নিয়ে আলোচনা জন্য অপেক্ষা করছি। উনি সময় দেননি। উল্টে দলের নেতৃত্বের মাধ্যমে বলেছেন দার্জিলিং ও কার্শিয়াং ২ আসনে ভারতীয় গোর্খা জনশক্তি ফ্রন্ট জিতবে” ।
[21:11, 3/30/2026] Prakash: বিগত জিটিএ নির্বাচনে বিরাট ধাক্কা খেয়েছেন অজয়। দার্জিলিং পুরসভার ক্ষমতা হারানোর ক্ষত এখনও মোছেনি। স্বভাবতই দার্জিলিং আসনের লড়াই শুধু বিমল গুরুংয়ের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই নয়। একইভাবে অজয় এডওয়ার্ডয়েরও অস্তিত্বের লড়াই হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *