TARAPITH : তারাপীঠের ’ হোটেলে অগ্নিকাণ্ড: গাফিলতির অভিযোগে গ্রেপ্তার মালিক প্রবীর পাল
কিউ ইন্ডিয়া বাংলা, বীরভূম :- পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছাড়াই চলছিল হোটেল ব্যবসা (TARAPITH)। তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় এবার গ্রেপ্তার হলেন হোটেল মালিক প্রবীর পাল। এর আগে সোমবার গ্রেপ্তার করা হয়েছিল তাঁর ছেলে কল্যাণ আশিস পালকে।
সোমবার তারাপীঠ থানা সংলগ্ন ‘বিদেশিনী’ হোটেলে ভয়াবহ আগুন লাগে (TARAPITH) । মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। অগ্নিকাণ্ডে প্রাণ হারান হোটেলে থাকা ৯ জন আবাসিক।
অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় হোটেলের এমার্জেন্সি গেট খোলেনি, কাজ করেনি অগ্নিনির্বাপণ যন্ত্রও (TARAPITH) । গাফিলতির অভিযোগে প্রথমে মালিকের ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। রাতভর গা ঢাকা দেওয়ার পর মঙ্গলবার তারাপীঠ থেকেই মালিক প্রবীর পালকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁদের আদালতে তোলা হবে। ঘটনার পর থেকে প্রশ্ন উঠছিল আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে কেউ পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কিনা। তা খতিয়ে দেখতে মঙ্গলবার হোটেলের পাশের পুকুরে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
মৃতদের মধ্যে মেঘালয়ের ৫ জন ও আলিপুরদুয়ারের ৪ জন বাসিন্দা রয়েছেন। রামপুরহাট মেডিক্যাল কলেজে মেঘালয়ের ৫ জনের ময়নাতদন্ত শেষে দেহ মেঘালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার আলিপুরদুয়ারের ৪ জনের ময়নাতদন্তের কথা।
তারাপীঠের মতো পর্যটন কেন্দ্রে হোটেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে প্রশাসন (TARAPITH) । গাফিলতির দায়ে গ্রেপ্তার হলেও, ৯টি প্রাণের ক্ষতি কোনো কিছুতেই পূরণ হবে না। তদন্তের পরই স্পষ্ট হবে আরও কী কী নিয়ম ভাঙা হয়েছিল।
