অক্ষয় তৃতীয়ায় ভাগ্য ফিরবে সহজেই, কিভাবে? দেখে নিন
কিউ ইন্ডিয়া বাংলা, কোলকাতা: পঞ্জিকা অনুসারে নববর্ষের দিন পাঁচেক- এর মধ্যেই পরেছে অক্ষয় তৃতীয়া।সেই দিক থেকে দেখতে গেলে আগামীকাল ১৯ এপ্রিল পড়েছে অক্ষয় তৃতীয়া। বাঙালীদের কাছে পয়লা বৈশাখের পাশাপাশি অক্ষয় তৃতীয়ার ও গুরুত্ব রয়েছে যথেষ্ট। অনেকেই এই দিনটিতে লক্ষ্মী-গণেশ পুজো দিয়ে হাল খাতা করেন। শুধু তাই নয় এই দিনটি গৃহপ্রবেশের জন্যও অত্যন্ত শুভ করা হয়। এই দিনটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সোনা কেনার রেওয়াজ। কিন্তু বর্তমানে মধ্যবিত্তের পকেটে যে হারে টান পড়ছে, আর সোনার দাম যেভাবে আকাশছোঁয়া হচ্ছে, তাতে সোনা ছোঁওয়াই যেন দায়!
সোনা কিনলেই যে তাতে আপনার সংসারে সুখ-শান্তি ছড়িয়ে পড়বে এমনটা কিন্তু নয়। সোনা ছাড়াও এমন কিছু জিনিস রয়েছে যা অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আনলে অবশ্যই ফল ভালো হবে ।
সোনা না কিনলেও ফিরবে ভাগ্য!
যাঁদের পক্ষে সোনা কেনা সম্ভব নয়, তাঁরা এই দিনে ধনে বীজ কিনতে পারেন। মনে করা হয়, এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। অক্ষয় তৃতীয়ায় অল্প কিছু ধনে কিনে মায়ের চরণে নিবেদন করলে সংসারে সমৃদ্ধি আসে। এছাড়া তামার বাসন বা মাটির পাত্র কেনাও অত্যন্ত শুভ।
বিশেষজ্ঞদের মতে, মাটি হল মঙ্গলের কারক। অক্ষয় তৃতীয়ায় একটি নতুন মাটির কলসি বা পাত্র কিনে তাতে গঙ্গাজল ভরে বাড়িতে রাখলে অশুভ শক্তি দূরে পালায়। ঋণের বোঝা থেকে মুক্তি পেতেও মাটির তৈরি সামগ্রী কেনার পরামর্শ দেন জ্যোতিষীরা। এছাড়া যাঁদের বাজেট কম, তাঁরা এদিন চাল, ঘি কিংবা নতুন লাল রঙের বস্ত্র কিনতে পারেন। বিশ্বাস রাখা হয় যে, এদিন ভক্তিভরে লক্ষ্মী-নারায়ণের পুজো করলে এবং এই সাধারণ জিনিসগুলো ঘরে আনলে গৃহস্থের আর্থিক অনটন দূর হয়।
অক্ষয় তৃতীয়া কবে? ১৯ নাকি ২০ ?
বাংলা বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া হিসেবে পরিচিত। এবছর ১৯ এবং ২০ এপ্রিল দুই দিনই পড়েছে তৃতীতার তিথি। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী, ২ বৈশাখ, রবিবার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর ১ টা ১৪ মিনিটের পর থেকে পরের দিন অর্থাৎ, ৩ বৈশাখ সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০ টা ৫৩ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়া।
শুভ সময় কখন?
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অক্ষয় তৃতীতার শুভ দিন ও নির্দিষ্ট সময়ে যে শুভ কাজই করা হোক না কেন, তা চিরকাল অক্ষত থাকে। অর্থাৎ ভাল ফল পাওয়া যায়। তাই, অনেকেই এই দিনের শুভ সময় কখন আছে তার দিকে চেয়ে থাকেন। এবছর শুভ সময় – সোমবার, ২০ এপ্রিল সকাল ৮ টা ২৭ থেকে ১০ টা ৩৫ এর মধ্যে।
সোনা কেনার শুভ সময়
যাঁরা বিনিয়োগের কথা ভাবছেন বা যাঁদের সোনা কেনার পরিকল্পনা রয়েছে, তাঁদের জন্য ১৯ এপ্রিল সকাল ১০টা ৪৯ মিনিট থেকে পরদিন ২০ এপ্রিল ভোর ৫টা ৫১ মিনিট পর্যন্ত সময়টি সেরা। তবে ১৯ তারিখ বিকেলের দিকে অর্থাৎ ‘সায়ংকালীন মুহূর্তে’ কেনাকাটা করা সবচেয়ে ফলদায়ক হতে পারে।
