আজকের দিনেবাংলার আয়না

কাঞ্চনজঙ্ঘা ময়দানে শান্তিপূর্ণ ঈদের নামাজ, ড্রোনে নজরদারি পুলিশের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি: -পবিত্র ঈদুল জোহা উপলক্ষে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ঈদের নামাজ। কড়া পুলিশি নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল গোটা অনুষ্ঠান।

আজ সকালে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ময়দানে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদুল জোহারের নামাজ আদায় করেন। গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে শিলিগুড়িতেও উৎসবের আবহে নামাজে অংশ নেন হাজারো মানুষ।নামাজে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দীন আহমেদ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। নামাজ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদুল জোহারের নামাজ সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষ ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশে নামাজ আদায় করেছেন।

উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও কিউআরটি মোতায়েন করা হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন জায়গায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। এদিন মাননীয় রাষ্ট্রপতির সিকিম সফর শেষে দিল্লি ফিরে যাওয়ার কর্মসূচি থাকায় শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকারের তত্ত্বাবধানে ড্রোন উড়িয়ে গোটা হাশমিচক এলাকা পর্যবেক্ষণ করা হয়।

প্রশাসনের দাবি, কড়া নজরদারির মধ্যে দিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবারের ঈদের নামাজ। শহরের আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *