আজকের দিনেখেলাবাংলার আয়নাবিশ্বভারত

Cristiano Ronaldo : পর্তুগালে সিআর সেভেন যুগের অবসান, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- নিজের ইনস্টাগ্রামে পর্তুগালের মহাতারকা এ কথা ঘোষণা করেন (Cristiano Ronaldo)। ২৩ বছরের সম্পর্কের ইতি। পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল ও ম্যাচ খেলার নজির গড়েই বুটজোড়া তুলে রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি (Cristiano Ronaldo)। পর্তুগালের অধিনায়ক নিজেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানার আগে দেশের জার্সিতে একের পর এক নজির গড়েছেন তিনি (Cristiano Ronaldo)। ইউরো জয় থেকে নেশনস লিগের ট্রফি – পর্তুগিজ ফুটবলের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন সিআর সেভেন।

 

বিদায়ী বার্তায় রোনাল্ডো বলেন, (Cristiano Ronaldo) “পর্তুগালের মানুষকে জানাতে চাই, জাতীয় দলের সাত নম্বর জার্সি তুলে রাখার সময় এসে গিয়েছে। তেইশটা বছর ধরে এই জার্সি পরার সৌভাগ্য হয়েছে আমার।” (Cristiano Ronaldo) নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর আর পর্তুগালের জার্সিতে দেখা যাবে না তাঁকে। ৪১ বছর বয়সি তারকা বিদায় নিচ্ছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হিসেবে (Cristiano Ronaldo)। দেশের হয়ে ২৩৪টি ম্যাচে তাঁর গোলসংখ্যা ১৪৬।

 

২০১৬ সালে ফ্রান্সকে হারিয়ে ইউরো কাপ জিতেছিল পর্তুগাল (Cristiano Ronaldo)। সেই দলে ছিলেন রোনাল্ডো। ২০১৮-১৯ এবং ২০২৪-২৫ মরশুমে উয়েফা নেশনস লিগও জিতেছে পর্তুগাল। গত দু’দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের সাফল্যের (Cristiano Ronaldo) সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থেকেছেন তিনি। কোচের সঙ্গে ঝামেলা করে জাতীয় শিবির ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর ফিরলেন না। পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না তাঁকে (Cristiano Ronaldo)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *