Pakistan : পাকিস্তানকে ‘না’, ‘বন্ধু’ ভারতের জন্য হরমুজ খুলল ইরান! দিল্লির জন্য বিরাট স্বস্তি
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পাকিস্তান ব্রাত্য, কিন্তু ভারতের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান (Pakistan)। ভারত ছাড়াও ছাড়পত্র পেয়েছে চিন, ইরাক ও কাতার। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে অবাধে চলাচল করতে পারবে ভারতের সমস্ত জাহাজ। মঙ্গলবার ইরান সরকারের এক শীর্ষ কর্তা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন (Pakistan)। ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান আমির হায়াত মোকাদ্দাম বলেন, “আমরা বর্তমানে ভারত, চিন, ইরাক ও কাতারকে হরমুজ প্রণালি পারাপারে অনুমতি দিয়েছি। এই দেশের জাহাজগুলি অবাধে সেখানে চলাচল করতে পারে (Pakistan)। আমেরিকাও বাধা দেবে না।” তবে বাকি দেশের জন্য হরমুজের দরজা এখনও বন্ধ।
বিশ্লেষকদের মতে, এর নেপথ্যে রয়েছে পারস্পরিক স্বার্থ (Pakistan)। মার্কিন নিষেধাজ্ঞা ও চলমান সংঘাতের জেরে ইরানে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ওষুধ উৎপাদনকারী দেশ হওয়ায়, দিল্লি থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি সহজ করতেই এই ছাড় (Pakistan)। অন্যদিকে বাণিজ্য ও জ্বালানি ক্ষেত্রে চিন ইরানের গুরুত্বপূর্ণ অংশীদার, আর বেজিংয়ের কূটনৈতিক সমর্থনও তেহরানের কাছে অত্যন্ত জরুরি। যুদ্ধে মধ্যস্থতাকারী হয়েও পাকিস্তানকে বাদ দিয়ে ভারতকে অগ্রাধিকার দেওয়া তেহরানের এই পদক্ষেপ দিল্লির জন্য কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে (Pakistan) বড় জয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
