আজকের দিনেবিশ্ব

Iran War : ইরান যুদ্ধই কাল হল, মিড টার্মে হারের দায় স্বীকার ট্রাম্পের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মিড টার্ম নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয়েছে রিপাবলিকানদের (Iran War)। সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ – দুটোই হাতছাড়া। ইরান যুদ্ধের সিদ্ধান্তই বুমেরাং হয়েছে, মেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নির্বাচনের ফল বেরনোর পর বিখ্যাত মার্কিন সংবাদ সংস্থা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (Iran War) তরফে ফোনে যোগাযোগ করা হয় ট্রাম্পের সঙ্গে। হারের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার মনে হয় অনেকগুলো কারণ ছিল। ইরান যুদ্ধ অবশ্যই একটা কারণ। তাছাড়া তেল এবং গ্যাসের দাম বেড়ে যাওয়ার বিষয়টা আমজনতা ভালোভাবে নেয়নি (Iran War)। তবে আমার মুখটা তো ব্যালটে ছিল না, তাই মানুষ ভোট দেয়নি।”

 

ট্রাম্পের মতে, এই হার নিয়ে তিনি মোটেই ভাবিত নন (Iran War)। রাতারাতি প্রশাসনে বদল আনার কথাও মোটেই ভাবছেন না। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্স হ্যান্ডেলে দীর্ঘ বার্তা দিয়ে বলেছেন, (Iran War) ‘ইরান যুদ্ধের কারণেই আমরা হারলাম। এছাড়াও দেশে মূল্যবৃদ্ধির সমস্যা, আমেরিকা ফার্স্ট নীতি আদৌ কার্যকর হচ্ছে কিনা সেই নিয়ে সন্দেহ – এসব কারণে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন। ইজরায়েলের সঙ্গে আমেরিকার (Iran War) সুসম্পর্কও ভোটাররা ভালোভাবে নেননি।’

 

ভ্যান্সের কথায়, ইরান যুদ্ধটা রিপাবলিকানদের কাছে বোঝা হয়ে উঠেছে (Iran War)। সেকারণেই যাঁরা ২০২৪ সালে ট্রাম্প বা ভ্যান্সকে ভোট দিয়েছিলেন আজ তাঁরা ঝুঁকেছেন ডেমোক্র্যাটদের দিকে। উল্লেখ্য, (Iran War) এত দিন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের হাতে ছিল ২১৮টি আসন। ডেমোক্র্যাটদের দখলে ছিল ২১৪টি আসন। অন্যদিকে, সেনেটে ডেমোক্র্যাট শিবিরের ছিল ৪৭টি এবং রিপাবলিকানদের (Iran War) হাতে ছিল ৫৩টি আসন।

 

বুধবারের ফল বলছে, ১০০ আসনের সেনেটে ৫৪টি জিতেছে ডেমোক্র্যাটরা (Iran War)। অন্যদিকে, ৪৩৫ আসনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২২৮টি ডেমোক্র্যাটদের ঝুলিতে। রাজনৈতিক মহলের প্রশ্ন, (Iran War) ইরান যুদ্ধের শুরুটা আমেরিকা এবং ইজরায়েলের তরফ থেকেই হয়েছিল। তাহলে সেটা মেটানোর চেষ্টা হল না কেন? (Iran War) প্রশ্ন উঠছে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের একগুঁয়েমির মাশুল কি গুনতে হচ্ছে গোটা দলকে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *