IPL-Cricket : বিফলে গেল ক্যামেরন গ্রিনের ইনিংস, আবারো হারল কলকাতা ………
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ এ কিছুতেই খারাপ সময় কাটছে না কলকাতা নাইট রাইডার্স এর। ফর্মে ফিরলেন ক্যামেরন গ্রিন , তবুও গুজরাটের বিপক্ষে জয় পেল না কলকাতা। পরিকল্পনার অভাবে ম্যাচ হাতছাড়া করল তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা । শেষ ওভারে দুই বল বাকি থাকতে ম্যাচ জিতল গুজরাট । সৌজন্যে শুভমন গিল ।
আজ প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স। আজ ফিন অ্যালেনকে বসিয়ে টিম সেইফার্টকে খেলায় তবে তিনি ১৪ বলে ১৯ রান করেন। অধিনায়ক অজিঙ্কা রাহানে আজ কোনো রান না করেই ফিরে যান। অঙ্গকৃষ রঘুবংশী আজকেও ফ্লপ হন। তার সংগ্রহ মাত্র ৮ রান । আজ রানে ফেরেন ক্যামেরন করে। তিনিই আজকে কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার। ৫৫ বল খেলে তিনি ৭৯ রান করেন। বাকিদের মধ্যে রভম্যান পাওয়েল ২৭ রান করেন। নির্ধারিত ২০ ওভারে কলকাতা নাইট রাইডার্স ১৮০ রান করে। গুজরাট টাইটানস এর হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন কাগিসো রাবাদা । ২ টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও অশোক শর্মা । ১ করে উইকেট নেন রশিদ ও প্রসিদ্ধ কৃষ্ণা।
১৮১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলা শুরু করে গুজরাটের দুই ওপেনার। সাই সুদর্শন ১৬ বলে ২২ রান করে ফিরে গেলেও পুরানো দল কলকাতার বিপক্ষে মেজাজে ব্যাটিং করতে থাকেন অধিনায়ক শুভমন । জস বাটলার ১৫ টি বল খেলে ২৫ রান করেন । ৫০ বল খেলে ৮৬ রানে আউট হন গিল। এই উইকেটটি পড়ার পর কিছুটা চাপে পড়ে যায় গুজরাট টাইটান্স। তবে শেষ ওভারে দুই বল বাকি থাকতে পাঁচ উইকেট এর ব্যবধানে ঘরের মাঠে ম্যাচ জয় করে তারা।
আজকে হেরে গোটা টুর্নামেন্টাই নাইট রাইডার্স এর কাছে ডু অর ডাই হয়ে গেল। কারণ এরপর তারা যদি একটাও ম্যাচ হারে তাহলে প্লে অফ পর্বে যোগ্যতা অর্জন করা অনিশ্চিত হয়ে পড়তে পারে। হারের ফলে অধিনায়ক রাহানের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
