Virat Kohli : কোহলির ৭৪-এ উড়ে গেল নিউজিল্যান্ড, বৃষ্টিভেজা অকল্যান্ডে ৫ উইকেটে জয় ভারতের
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বয়স যে তাঁর কাছে নিছকই একটা সংখ্যা, আরও একবার তা প্রমাণ করলেন ‘কিং’ বিরাট কোহলি (Virat Kohli)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় তারকা। তাঁর দুরন্ত ৭৪ রানের সুবাদে কিউয়ি-ভূমে জিতে সিরিজ শুরু করল শুভমান (Virat Kohli) গিলের ভারত।
অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল (Virat Kohli)। শুরু থেকেই আগুনে গতিতে বল করতে থাকেন অর্শদীপ সিং ও গুর্নুর ব্রার। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন কিউয়িরা। অর্শদীপের ঝুলিতে ৪ উইকেট। গুর্নুর ব্রার নেন ৩ উইকেট। অংশুল কাম্বোজ পান ২ উইকেট (Virat Kohli)। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান টিম সেইফার্টের, ৪৩ বলে ৩৮। গ্লেন ফিলিপ্স ৩০ ও ড্যারিল মিচেল করেন ২৮ রান। শেষে ব্লেয়ার টিকনারের ২৩ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ৪০.২ ওভারে ১৮৫ রানে শেষ হয় নিউজিল্যান্ড (Virat Kohli)।
জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা না খুলেই ফেরেন রোহিত শর্মা (Virat Kohli)। এরপর শুভমান গিলের সঙ্গে হাল ধরেন কোহলি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ওয়ানডে ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ৩৭ বছরের কোহলি। মাত্র ২৫১টি ইনিংসে এই মাইলফলকে পৌঁছলেন তিনি (Virat Kohli)। তিন নম্বরে ব্যাট করে তাঁর গড় ৬১-এর বেশি। রয়েছে ৪৮টি সেঞ্চুরি, ৭০টি হাফসেঞ্চুরি। বিশ্বের আর কোনও ব্যাটার ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করে ১৩ হাজার রান করতে পারেননি (Virat Kohli)।
এদিন বৃষ্টিতে বার দু’য়েক খেলা থমকে যায় (Virat Kohli)। শেষ পর্যন্ত ভারতের জয়ের লক্ষ্য গিয়ে দাঁড়ায় ১৪৩ রান। শেষ পর্যন্ত কোহলি থামলেন ৫১ বলে ৭৪ রানে। তাঁর ইনিংস সাজানো ১৩ চার, একটি ছক্কা দিয়ে (Virat Kohli)। শেষ পর্যন্ত ২২.৪ ওভারে ৫ উইকেটে জয়ের রান তোলে ভারত। শুভমান করলেন ৩৭। তবে তিনি আউট হতে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে যেভাবে ধস নামল, তা নিয়ে চিন্তা থাকবে। শ্রেয়স আইয়ার ১৫, অক্ষর প্যাটেল ০। অপরাজিত থাকলেন কেএল রাহুল ৩, নমন ধীর ৫। ১০ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পান অংশুল কম্বোজ (Virat Kohli)।
