Subir-Asit : অসিত মজুমদারের সাংবাদিক বৈঠক ঘিরে তরজা, কটাক্ষে বিঁধলেন বিধায়ক সুবীর নাগ
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- চুঁচুড়ায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হলো নতুন রাজনৈতিক তরজা (Subir-Asit)। মমতাপন্থী তৃণমূলের হুগলি জেলা সভাপতি অসিত মজুমদারের সাংবাদিক বৈঠকের পর পাল্টা কটাক্ষ করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ (Subir-Asit)।
বুধবার সন্ধ্যায় এক বিশেষ সাংবাদিক বৈঠক করেন (Subir-Asit) মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সভাপতি অসিত মজুমদার। সেখানে তিনি জানান, ওই দিন হুগলি-চুঁচুড়া পুরসভার টাউন হলে তাঁদের একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল (Subir-Asit)। চুঁচুড়া টাউন সভাপতি বুবাইয়ের উদ্যোগে অনুষ্ঠানের জন্য পুরসভার টাউন হল বুকিংয়ের আবেদন করা হয়েছিল। এমনকী তিন ঘণ্টার অনুষ্ঠানের জন্য নির্ধারিত টাকাও পুরসভা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছিল বলে দাবি (Subir-Asit) করেন তিনি।
কিন্তু অসিত মজুমদারের অভিযোগ, (Subir-Asit) অনুষ্ঠানের নির্ধারিত দিন সকালে তাঁদের জানানো হয়, সরকারি অনুষ্ঠান থাকার কারণে টাউন হল তাঁদের দেওয়া সম্ভব নয়। তাঁর প্রশ্ন, দীর্ঘদিন আগে অনুষ্ঠানের সূচি ও বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য পুরসভাকে জানানো এবং টাকা জমা দেওয়ার পরেও কীভাবে শেষ মুহূর্তে হল ব্যবহারের অনুমতি বাতিল করা হলো? (Subir-Asit) এই ঘটনাকে তিনি রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করছেন।
এই পরিস্থিতিতে বাধ্য হয়ে নিজের বাড়িতেই ছোট পরিসরে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে হয় বলে জানান অসিত মজুমদার (Subir-Asit)। তাঁর বক্তব্য, কর্মী-সমর্থকদের নিয়ে বড় করে অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল, কিন্তু প্রশাসনিক বাধায় তা সম্ভব হয়নি।
সাংবাদিক বৈঠকে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন (Subir-Asit)। তাঁর অভিযোগ, প্রশাসন ও পুলিশের তরফে তাঁদের কোনওরকম সহযোগিতা করা হচ্ছে না। বিভিন্ন বিষয়ে আবেদন জানানো কিংবা প্রশাসনিক আধিকারিকদের (Subir-Asit) সঙ্গে দেখা করার ক্ষেত্রেও তাঁরা সহযোগিতা পাচ্ছেন না বলে দাবি করেন তিনি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অসিত মজুমদার।
এর পাশাপাশি চুঁচুড়ার সামগ্রিক পরিস্থিতি এবং সেখানে গড়ে ওঠা সেবা (Subir-Asit) কেন্দ্রের কার্যকলাপ নিয়েও একাধিক প্রশ্ন তুলে ধরেন তিনি। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রসঙ্গ করে অসিত মজুমদার দাবি করেন, (Subir-Asit) রাজনৈতিকভাবে তাঁকে ভয় পান মুখ্যমন্ত্রী। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁরা যখন রাজনীতি করেছেন, তখন বর্তমান মুখ্যমন্ত্রী তথা তাঁর প্রাক্তন রাজনৈতিক নেতার বাবার (Subir-Asit) সঙ্গেও রাজনীতি করেছেন।
এদিনের সাংবাদিক বৈঠকে প্রশাসনিক ভূমিকা (Subir-Asit) থেকে শুরু করে চুঁচুড়ার বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক বিষয় তুলে ধরেন অসিত মজুমদার। অসিত মজুমদারের এই অভিযোগ ও বক্তব্যের পরেই পাল্টা কটাক্ষ করেছেন (Subir-Asit) চুঁচুড়ার বর্তমান বিধায়ক সুবীর নাগ। আর তা নিয়েই চুঁচুড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা ও তরজা।
