Suvendu Adhikari : পুরশুড়া থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দুর বড় ঘোষণা! কৃষকদের অ্যাকাউন্টে ঢুকল পিএম কিষাণের টাকা
কিউ ইন্ডিয়া বাংলা, হুগলি:- কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার হুগলির পুরশুড়ায় ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের সূচনা করলেন তিনি। সূচনার দিনেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে (Suvendu Adhikari) পৌঁছে গেল কিস্তির টাকা।
এদিন মুখ্যমন্ত্রী জানান, (Suvendu Adhikari) বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন ১ লক্ষ ৮০ হাজার টাকা। আংশিক ক্ষতিতে ৯০ হাজার টাকা ও সামান্য ক্ষতিতে ৪০ হাজার টাকা দেওয়া হবে। বন্যায় বিপর্যস্ত ভুতনির চরের ১০ হাজার ৭৫০ জন কৃষককে দেওয়া হচ্ছে বীজ। ৪ লক্ষ কৃষককে বিদ্যুতে প্রতি ইউনিটে ২ টাকা করে ভর্তুকি দেওয়া হয়েছে (Suvendu Adhikari)। বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৬ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। কৃষকবন্ধু প্রকল্প নিয়েও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। জানান, ৪০ শতকের বেশি জমি থাকলে বছরে কৃষকরা পাবেন ৬ হাজার টাকা, যা মিলবে ২ কিস্তিতে।
আলুচাষিদের প্রসঙ্গে বিগত তৃণমূল সরকারকে নিশানা করে তিনি বলেন, (Suvendu Adhikari) “বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্যের আলু বাইরে যেত না। আলু নষ্ট হত। দাম পেতেন না কৃষকরা।” এরপরই সুখবর শোনান। জানান, ভিনরাজ্যে আলু রপ্তানিতে কোনও বাধা থাকছে না। বরং গাড়ি বা ট্রেনে (Suvendu Adhikari) কুইন্টাল পিছু আলু রপ্তানিতে ৫০ টাকা ভর্তুকি মিলবে। আলুকে প্রধানমন্ত্রী ফসল বিমার আওতায় এনে বিমার অংশটিও মকুব করা হবে, সেই অংশ মেটাবে পশ্চিমবঙ্গ সরকার। কিষাণ সম্মান নিধি থেকে কৃষকবন্ধু, ক্ষতিপূরণ থেকে আলু রপ্তানিতে ভর্তুকি — কৃষকদের আয় বাড়াতে একগুচ্ছ ঘোষণায় (Suvendu Adhikari) ভরসা জোগালেন মুখ্যমন্ত্রী।
