আজকের দিনেবাংলার আয়না

ARABUL ISLAM : ISF থেকে পদত্যাগ আরাবুল ইসলামের! ভাঙড়ে প্রধানের মসনদ দখলে আরাবুল-খয়রুল জোট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভাঙড়ে বড় ভাঙন ISF শিবিরে। ISF থেকে পদত্যাগ করলেন আরাবুল ইসলাম (ARABUL ISLAM) । তারপরই ভগবানপুর পঞ্চায়েতের প্রধান গঠন ঘিরে ISF-এর বিরুদ্ধে জোট বাঁধলেন আরাবুল ইসলাম ও খয়রুল ইসলাম।

ভাঙড়ের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই চরম উত্তেজনা। রাজ্যে পালাবদলের পর থেকেই জেলায় জেলায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলিতে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে। ভাঙড়ও তার ব্যতিক্রম নয়। (ARABUL ISLAM)

জানা গেছে, ভগবানপুর পঞ্চায়েতে মোট আসন ২৮টি। এর মধ্যে আইএসএফের দখলে ছিল ১৫টি আসন এবং তৃণমূলের দখলে ১৩টি। প্রধান গঠনের পর থেকেই ভিতরে ভিতরে ক্ষোভ পুষছিল। সেই ক্ষোভ থেকেই শুরু হয় দলবদলের খেলা। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই আরাবুল ইসলাম ও খয়রুল ইসলাম গোপনে ১৫ জন সদস্যকে নিয়ে জোট তৈরি করেন। এরই মধ্যে বিস্ফোরক দাবি, আইএসএফ থেকে পদত্যাগ করেছেন আরাবুল ইসলাম। (ARABUL ISLAM)

অন্যদিকে, গন্ডগোলের আশঙ্কায় বৃহস্পতিবার রাত থেকেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শুক্রবার সকালে পোলেরহাট থেকে ভগবানপুর পর্যন্ত চলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। পঞ্চায়েত চত্বরে তৈরি করা হয় ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। পুলিশের নাকা তল্লাশি চলে রাতভর।

এদিন সকালে ১৫ জন মেম্বারের মেজরিটি নিয়ে পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করেন আরাবুল-খয়রুল জুটি। কিন্তু আশ্চর্যজনকভাবে যারা অনাস্থা প্রস্তাব এনেছিলেন, সেই আইএসএফ সদস্যদের পঞ্চায়েত চত্বরে দেখা যায়নি। সকাল ১১টা পর্যন্ত তাদের অনুপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে।

স্থানীয়দের দাবি, সংখ্যার জোরে পিছিয়ে পড়ার আশঙ্কাতেই গা ঢাকা দিয়েছে আইএসএফ। যদিও আইএসএফ নেতৃত্বের দাবি, নিরাপত্তার অভাবেই তারা পঞ্চায়েতে আসতে পারেননি।

সব মিলিয়ে ভগবানপুরের মসনদ যে আরাবুল-খয়রুল জোটের হাতেই যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। আরাবুলের দলত্যাগে ভাঙড়ে ISF-এর গৃহযুদ্ধ প্রকাশ্যে চলে এল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *