আজকের দিনেগ্রীন রুম

Movie-Raj Chakarborty : মুক্তির পরই বিতর্কে ‘হোক কলরব’, রাজ চক্রবর্তীর বিরুদ্ধে আইনি নোটিস !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর ছবি ‘হোক কলরব’। কিন্তু মুক্তির কয়েক দিনের মধ্যেই বিতর্কে জড়াল এই ছবি। এবার আইনি নোটিসের মুখে পড়লেন পরিচালক রাজ চক্রবর্তী।

এর আগে ছবির টিজারে শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি সংলাপ নিয়ে ক্ষুদিরাম বসুকে অবমাননার অভিযোগ উঠেছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে অভিযোগ সামনে এল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অভিষেক বিশ্বাসের অভিযোগ, ছবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ভুল ও হিংসাত্মকভাবে তুলে ধরা হয়েছে। ট্রেলার ও টিজারে পড়ুয়াদের পেট্রল বোমা ছোড়া, থানায় আগুন লাগানোর মতো দৃশ্য দেখানো হয়েছে বলে দাবি তাঁর। তাঁর বক্তব্য, যাদবপুরের ইতিহাসে শান্তিপূর্ণ আন্দোলনের বহু উদাহরণ রয়েছে, কিন্তু এমন হিংসার প্রমাণ নেই।

এই অভিযোগের ভিত্তিতে পরিচালক রাজ চক্রবর্তীর কাছে আইনি নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি জানানো হয়েছে সেন্সর বোর্ড (সিবিএফসি) সহ সংশ্লিষ্ট সংস্থাগুলিকেও। সোশাল মিডিয়ায় অভিষেক বিশ্বাস লেখেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলার গর্ব। শিল্পীর স্বাধীনতা থাকা দরকার, তবে মিথ্যা উপস্থাপন বা মানহানি গ্রহণযোগ্য নয়।

ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি ‘হোক কলরব’ ছবিকে সময়ের বাস্তবতার প্রতিফলন বলে দাবি করেছেন পরিচালক। তবে মুক্তির পর ছবির গল্পের থেকেও বেশি আলোচনায় উঠে এসেছে এই বিতর্ক। এখন ‘হোক কলরব’ টলিপাড়ার নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *