আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

WB Vote Counting : স্ট্রং রুম নজরদারিতে নয়া পরিকল্পনা বিজেপির, দায়িত্বে মহিলা ব্রিগেড !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে ভোট গণনা শুরু পুরো একদিনও বাকি নেই। এরই মধ্যে স্ট্রংরুম নজরদারিতে নয়া পরিকল্পনা নির্বাচনে গেরুয়া শিবিরের । গণনার ঠিক আগের দিন রাজ্যের সব স্ট্রং রুমের বাইরে দলের মহিলা কর্মীদের জমায়েত করা নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

এছাড়া দলীয় প্রার্থীদের একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। বলা হয়েছে নিজে নিজে বিধানসভা এলাকার কোন মন্দিরে গিয়ে পূজো দিতে। খুব জরুরী প্রয়োজন ছাড়া তারা যেন বিধানসভার এলাকার বাইরে বের না হন। বিজেপির অভিযোগ গত বিধানসভা ভোটে গণনা গঞ্জে ভিতরে খেলা হয়েছে । যার রিমোট কন্ট্রোল ছিল তৃণমূল কংগ্রেসের হাতে । এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় সেদিকে কড়া ব্যবস্থা করতে চাইছে বিজেপি।
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। বৈঠকটি হয় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। সেখানে হাজির ছিলেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও। তাঁর বক্তব্য, ‘কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার কাজটা গত বার আমাদের হয়‍নি। তার খেসারত আমাদের চোকাতে হয়েছিল। এ বার আমরা কোনও ফাঁক রাখছি না। দলীয় প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিভিন্ন টেকনিক্যা‍ল বিষয়ে এবং তৃণমূলের সম্ভাব্য অভিসন্ধিগুলি সম্পর্কে সতর্ক করা হয়েছে। এ বার আমাদের কোথাও কোনও ভুলচুক হবে না।’

বিজেপি চাইছে, গণনা পর্বের শেষ পর্যন্ত দলের সর্বস্তরের নেতা–কর্মীর মনোবল অটুট রাখা। বিশেষত, কাউন্টিং এজেন্টদের। সে কারণেই দলের রাজ্য নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, ফোন করে এজেন্টদের ‘ভোকাল টনিক’ দেওয়ার জন্য। বিজেপির এক রাজ্য পদাধিকারীর কথায়, ‘মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। কিন্তু সব হিসেবে উল্টে যাবে কাউন্টিং সেন্টারে গা–ছাড়া মনোভাব দেখালে। তাই শেষ রক্ষা করতে হলে গণনাকেন্দ্রের ভিতর এবং বাইরে তৃণমূলকে চাপে রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *