পার্লার কে বলুন টা টা, এবার খোসাতেই হবে ম্যাজিক
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ গরমের দিনে নিজেকে ডিহাইড্রেট রাখতে তরমুজের কোন বিকল্প নেই। কিন্তু তরমুজের লাল শাঁসটুকু খেয়ে খোসাটা আমরা ফেলে দিই। জানেন কি আপনার রূপচর্চার যাবতীয় রহস্য লুকিয়ে রয়েছে তরমুজের ওই অবহেলিত সাদা অংশেই। খোসার গুনাগুণে আপনি হয়ে উঠতে পারেন আরো বেশী ‘গ্ল্যামারস’ সুন্দরী’।
আর্দ্রতায় ভরপুর
তরমুজের খোসায় রয়েছে ভিটামিন এ, সি এবং বি৬। এর জলীয় উপাদান ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে।ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা তরমুজ গরমে খেলেও যেমন তেষ্টা মেটাবে। ঠিক তেমনি এরা খোসাও আপনার রুক্ষ ত্বকের তেষ্টা মেটাবে নিমেষে । তরমুজের খোসার ভেতরের সাদা অংশ মুখে ঘষে রাখুন। মিনিট পনেরো পর জল দিয়ে ধুয়ে নিন। নিমেষেই ফিরবে জেল্লা। দামি ময়েশ্চারাইজারের চেয়েও এটি বেশি কার্যকরী।
ট্যান ও ব্রণ দূর করুন সহজেই
কড়া রোদে ত্বকে কালচে ছোপ বা ট্যান পড়ে গেছে? ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা তরমুজ যখনই খাবেন তখন এর খোসাটা সরাসরি আক্রান্ত স্থানে বুলিয়ে নিন। এটি একটি প্রাকৃতিক কুলিং এজেন্ট হিসেবে কাজ করে। পোড়া ভাব কমাতে এর জুড়ি নেই। আবার যাঁদের ব্রণের সমস্যা রয়েছে, তাঁরাও খোসার রস তুলোয় করে মুখে লাগাতে পারেন। এর অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ব্রণ কমায়।
ঘরোয়া ফেসপ্যাক
বাজারচলতি ফেসপ্যাকের চক্করে না পরে বাড়িতেই বানিয়ে নিন প্রাকৃতিক প্যাক। তরমুজের খোসা ব্লেন্ড করে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিন। সপ্তাহে দু’দিন এটি ব্যবহার করলে ত্বকের মলিনতা দূর হবে। বয়সের ছাপ বা বলিরেখা রুখতেও এটি সিদ্ধহস্ত।
হেয়ার কেয়ার
শুধু ত্বকই নয়, চুলের জেল্লা বাড়াতেও তরমুজের খোসা ম্যাজিকের মতন কাজ করে। খোসার পেস্ট তৈরি করে স্ক্যাল্পে মেখে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এটি চুলকে হাইড্রেট করে এবং রুক্ষ ভাব দূর করে চুলে আনে বাড়তি ঔজ্জ্বল্য।
