Football : তিনবার পিছিয়ে পড়ে ও ড্র করল দশ জনের ইস্টবেঙ্গল ……
কিউ ইন্ডিয়া বাংলা :- মহামেডান ও চেন্নাইয়ন এফসি ম্যাচে পরপর জেতার পর বেঙ্গালুরু এফসির কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। ম্যাচে তিনবার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ড্র করল অস্কার ব্রুজোর ছেলেরা। ম্যাচ শেষ হলো ৩-৩ গোলে । লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো লাল হলুদ শিবির।
এবারের আইএসএলে, ভালো ছন্দ ছিল ইস্টবেঙ্গল। বিগত কয়েক বছরের ন্যায় এবারে তাদের শুরুর দিকে পারফরমেন্স অনেক ভালো । অর্ধেকের বেশি সময় ১০ জনে খেলে ম্যাচে তিনবার পিছিয়ে পড়েও গোল শোধ করে ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল । ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গল রাশ নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু গতির বিরুদ্ধে গিয়ে ১২ মিনিটে দূরপাল্লার শটে গোল করে বেঙ্গালুরু এফসি কে এগিয়ে দেন মোহনবাগানে খেলে যাওয়া আশিক কুরুনিয়ান । ১৫ মিনিটে গোল শোধ করার সুযোগ থাকলেও সেই সুযোগ নষ্ট করেন ইউসুফ এজেজারি । ২১ মিনিটে, মিজুয়ালের কর্নার থেকে ব্যাক ভলিতে দুর্দান্ত গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান আনোয়ার আলী । ম্যাচের ফলাফল হয়ে যায় ১-১ । ভুল শোধ করার পর ঝামেলায় জড়ায় ইস্টবেঙ্গল । মিগুয়েলের শর্ট নেওয়া নিয়ে দুই দলের ফুটবলার কোচিং স্টাফরা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন । এবং শেষ পর্যন্ত এটি হাতাহাতির পর্যায়ে চলে যায় । রেফারি মিগুয়েল কে ম্যাচের ২৫ মিনিটের মাথায় লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বার করে দেন। ইস্টবেঙ্গলের সরকারি কোচ কেও হলুদ কার্ড দেখানো হয়। মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় মিগুয়েল বলটিকে বেঙ্গালুরুর বেঞ্চের দিকে মারেন। তার জেরে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই আচরণের জন্য সাসপেন্ড হতে পারেন মিগুয়েল। ৩৯ মিনিটে রায়ানের ক্রস আটকাতে গিয়ে তা মিস করেন গিল। ফিরতি বলে শট নিয়ে দলকে এগিয়ে দেন সুরেশ সিং। প্রথমার্ধ ১-২ গোলে পিছিয়ে থেকে শেষ করে ইস্টবেঙ্গল। ৫৫ মিনিটে গোল করে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। কর্নার থেকে সেন্টার বাড়ান বিপিন সিং। বলটা আটকে দেন গুরপ্রীত সিং। বলটা তাঁর হাতে লেগে যায় সলের কাছে। তিনি শট নিলে বেঙ্গালুরুর চিঙ্গেলসানা ক্লিয়ার করেন। তবে ক্লিয়ার করলেও তা বেশিদূর যায়নি। বলটা ফের যায় সলের কাছে। তিনি ফিরতি বলে বিপক্ষের ডিফেন্স চিঁড়ে গোল করেন। এই গোলের ফলে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ২-২। ফলে দশ জনের ইস্টবেঙ্গলের কাছেও গোল খেয়ে আবারও একটু চাপে পড়ে যায় বেঙ্গালুরু এফসি।
৬৭ মিনিটে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন আনোয়ার আলি। এরপরই ধাক্কা খায় ইস্টবেঙ্গল। ৭২ মিনিটে গোল করেন রায়ান উইলিয়ামস। ম্যাচের ৯০ মিনিটে একসঙ্গে দুটি পরিবর্তন দেন লাল হলুদ কোচ অস্কার । ম্যাচের অতিরিক্ত সময়ের সাত মিনিটে বিপিনের বাড়ানো বলে গোল করে ইস্টবেঙ্গল কে সমতায় ফেরান ডেনমার্কের ফরওয়ার্ড এনটন সেজবার্গ।
এই ম্যাচের পর ৮ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট হলো ১৫ । আপাতত ১২ দিনের বিরতি । এরপর আগামী ২৮ শে এপ্রিল ওড়িশা এফসির বিরুদ্ধে ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা।
