আজকের দিনেতিলোত্তমা

রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে এফআইআর! সরকারি কর্মীদের কড়া বার্তা মুখ্যসচিবের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: আসন্ন নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ এবং সম্পূর্ণ নিরপেক্ষ করতে কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন। কোনও সরকারি কর্মচারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনকী দায়ের করা হবে এফআইআর। রাজ্যের সমস্ত জেলাশাসক এবং জেলা নির্বাচনী আধিকারিকদের এই মর্মে কড়া নির্দেশিকা পাঠিয়েছেন নির্বাচন কমিশন নিযুক্ত মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা।

 আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবারের নির্বাচনকে স্বচ্ছ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুলবেঞ্চ শহরে এসে সরকারি কর্মীদের প্রভাবমুক্ত ও নির্ভয়ে কাজ করার বার্তা দিয়ে গিয়েছিল। তা সত্ত্বেও সরকারি কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠায় প্রশাসনের এই কড়া পদক্ষেপ।

মুখ্যসচিবের বার্তার মূল বিষয়গুলি:

  • শাস্তিমূলক ব্যবস্থা: কোনও সরকারি কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে, তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে এবং সরাসরি এফআইআর রুজু করা হবে।

  • আট দফা লক্ষ্যমাত্রা: নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশন আটটি বিশেষ নির্দেশিকা দিয়েছে। জেলাশাসকদের সেগুলি কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

  • ভয়মুক্ত পরিবেশ: ভোটারদের ভয় দেখানো বা প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা কঠোর হাতে দমন করতে হবে।

  • নিরাপত্তা সুনিশ্চিতকরণ: ছাপ্পা ভোট এবং বুথ জ্যামিং সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। ভোটাররা যাতে কোনও বাধা ছাড়াই বাড়ি থেকে বুথে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে।

নির্বাচনকে যে কোনও মূল্যে প্রভাবমুক্ত করতে নির্বাচন কমিশন এবং মুখ্যসচিবের এই নির্দেশিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *