Brazil Team : ‘আমরা আসছি’ – ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- সাজ সাজ রব ভারতীয় ফুটবলে। সম্ভবত সাম্প্রতিক ইতিহাসে ভারতের সবচেয়ে বড় ম্যাচের আগে হিন্দিতে বার্তা দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। “আমরা আসছি” লিখে পোস্ট করে কলকাতার যুবভারতীতে ভারতের বিরুদ্ধে খেলার কথা জানাল ভিনিসিয়াস জুনিয়ররা। ৩০ সেপ্টেম্বর রাতে অস্ট্রেলিয়া থেকে কলকাতায় পা রাখবে ব্রাজিল দল।
ব্রাজিল ফুটবল ফেডারেশন নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছে। সেখানে হিন্দিতে লেখা “আমরা আসছি।” ক্যাপশনে বলা হয়েছে, “ভারত আমরা আসছি। এই প্রথমবার কোনও ব্রাজিল দল ভারতে খেলতে যাচ্ছে। কলকাতায় দেখা হচ্ছে।” (Brazil Team )
পরিকল্পনা অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ম্যাচ খেলে ৩০ সেপ্টেম্বর রাতে কলকাতায় আসবেন ভিনিসিয়াস জুনিয়ররা। ১ এবং ২ অক্টোবর কলকাতায় প্র্যাকটিসের পর ৩ অক্টোবর যুবভারতী স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবে ব্রাজিল।
ম্যাচের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে আগেই কলকাতায় আসছেন ব্রাজিলের টেকনিক্যাল টিম। প্র্যাকটিসের মাঠ কীভাবে প্রস্তুত করতে হবে তা ফেডারেশন কর্তাদের বুঝিয়ে দেবেন তাঁরা। পাশাপাশি ভিনিসিয়াসদের নিরাপত্তা নিয়ে যুবভারতী কীভাবে তৈরি থাকবে তার পুরো পরিকল্পনাও দেওয়া হবে।(Brazil Team )
ব্রাজিল দলের সঙ্গে চার্টাড বিমানে মোট ৯৬ জন প্রতিনিধি আসবেন। সে কারণে ম্যাসাজ রুম, মিটিং রুম সহ বিশেষ সুবিধাযুক্ত পাঁচতারা হোটেল বুকিংয়ের ব্যবস্থাও করছেন ব্রাজিল কর্তারা।
প্রথমবার ভারতের মাটিতে পা রাখতে চলেছে ব্রাজিল। কলকাতার ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। নিরাপত্তা থেকে অনুশীলন – সব দিক খতিয়ে দেখেই প্রস্তুতি নিচ্ছে আয়োজকরা।(Brazil Team )
