আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Threatening Police IC : থানার আইসি কে হুমকি, রানিগঞ্জে আটক ২ বিজেপি কর্মী !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, রানিগঞ্জ :- স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ আগস্ট রাতের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের রানিগঞ্জ। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার রানিগঞ্জ থানায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিক্ষোভের সময় পুলিশ ২ জনকে আটক করতেই থানা চত্বরে ছড়ায় তীব্র উত্তেজনা।(Threatening Police IC)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৪ আগস্ট রাতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে রানিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের মধ্যে পতাকা ও মিছিল নিয়ে বচসা বাধে। বচসা থেকেই শুরু হয় হাতাহাতি এবং পরে মারধরের ঘটনা। ওই সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ।(Threatening Police IC)

ঘটনার পর রানিগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতেই গ্রেফতারি হয়েছে।

কিন্তু এই গ্রেফতারিকে “রাজনৈতিক প্রতিহিংসা” বলে দাবি করে মঙ্গলবার রানিগঞ্জ থানার সামনে বিক্ষোভে নামেন বিজেপি কর্মী ও সমর্থকরা। তাঁদের অভিযোগ, দোষীদের পাশাপাশি নিরপরাধ কর্মীদেরও পুলিশ গ্রেফতার করেছে। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি সদস্য আনন্দ সাউ সহ আরও একজনকে আটক করে।(Threatening Police IC)

এই আটকের খবর ছড়াতেই থানা চত্বরে জড়ো হওয়া কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। “পুলিশি সন্ত্রাস চলবে না”, “অবিলম্বে মুক্তি চাই” স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং র‍্যাফ মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ ধরে চলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাদানুবাদ।

একদিকে ১৪ আগস্টের সংঘর্ষ, অন্যদিকে গ্রেফতার ও আটককে কেন্দ্র করে ফের উত্তপ্ত রানিগঞ্জ। ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। আপাতত থানা এলাকায় জারি রয়েছে কড়া নিরাপত্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *