বাংলায় নতুন সরকার গঠনের পর কি বার্তা দিলেন অভিনেতা জিৎ ?
কিউ ইন্ডিয়া বাংলা :- টলিউডের দীর্ঘদিন ধরে কাজ করছেন অভিনেতা জিৎ। কিন্তু কোনদিনই রাজনীতিতে পা রাখতে দেখা যায়নি তাকে চিরকালই রাজনীতি থেকে দূরে থেকেছেন। তবে বাংলায় নতুন সরকার এর শপথ গ্রহণের দিন ব্রিগেডে উপস্থিত ছিলেন । বিজেপির জয়লাভের পর সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা দিয়েছিলেন তিনি ।
মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লেখেন ” এই জিৎ, এই বিজয় ভারতীয় জনতা পার্টির জন্য এক অতিরিক্ত দায়িত্ব নিয়ে এসেছে। এটা শুধু রাজনৈতিক জয় নয় মানুষের প্রতি বড় অঙ্গীকার ” । এখানেই শেষ নয় জিৎ আরো লিখেছেন ” পশ্চিমবঙ্গ এমন একটি ভূমি যা সম্পদ, প্রতিভা , সংস্কৃতি এবং অসংখ্য মানুষের অবদানে সমৃদ্ধ । এই মাটির মানুষ তাদের মেধা, পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে দেশকে বহু কিছু দিয়েছেন । কিন্তু দীর্ঘ সময় ধরে বাংলার গৌরব, অস্মিতা, সংস্কৃতি এবং শিক্ষার ঐতিহ্যকে যেভাবে মানুষের চোখে, দেশের চোখে এবং বিশ্বের চোখে নিচে নামিয়ে দেওয়া হয়েছে তা সত্যি বেদনাদায়ক । আমি আশা করি ভারতীয় জনতা পার্টি সরকার এক নতুন সকাল, এক নতুন আলোর দিশা নিয়ে আসবে । আমাদের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীজি যে প্রতিশ্রুতি দিয়েছেন মোদীর গ্যারান্টি সেই কথার ওপর ৮ কোটি কোটি মানুষের আশা ও বিশ্বাস দাঁড়িয়ে আছে ” ।
সোশ্যাল মিডিয়ায় অভিনেতা জিৎ এর আগে রাজনীতি নিয়ে কোন মতামত প্রকাশ করেননি । রাজনীতির প্রসঙ্গে উঠলে তিনি বারে বারে জানিয়ে দিয়েছিলেন তিনি সিনেমা করতেই ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং সেই কাজটা মন দিয়ে করতে চান । রাজনীতিতে যোগ দেওয়ার তার কোন ইচ্ছা নেই ।
