আজকের দিনেতিলোত্তমা

সরকার বদলের পর গেরুয়া রঙে সাজলো নবান্ন, আজ প্রথম বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নীল সাদা রং এখন অতীত । আজ নবান্নে বর্তমানে রাজ্য প্রশাসনের সদর দপ্তরে প্রথমবার বৈঠকে বসবেন রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগের রাতে গেরুয়া রংয়ের আলোয় সাজলো নবান্ন। তৃণমূল সরকারের আমলে সাজত নবান্ন।

তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে মহাকরণের সংস্কারের জন্য হাওড়া শিবপুর এলাকায় নবান্নে রাজ্য সরকারের সদর দপ্তর তুলে নিয়ে গিয়েছিলেন । ২০২৬ এর বিধানসভা নির্বাচনে পালা বদল হয়েছে । রাজ্য সরকারের সচিবালয় ফিরে যাচ্ছে মহাকরণের পুরানো অলিন্দে। তবে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নতেই। হাইপ্রোফাইল এই বৈঠক অনুষ্ঠিত হবে আজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন শপথ নেওয়া পাঁচজন মন্ত্রীর দপ্তর ভাগ করে দেওয়া হবে। এছাড়া পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন নতুন মুখ্যমন্ত্রী খবর সূত্রের। সোমবারের এই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের সিপি, রাজ্যের বিভিন্ন জোনের উচ্চপদস্থ আধিকারিকেরা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে নবান্নের একটি সূত্র থেকে জানা গিয়েছে।

গতকাল ১০ ই মে কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দা এবং হাওড়ার কমিশনার অফিস চতুর্বেদী নবান্নে গিয়েছিলেন । এই দুই সিপি গোটা নবান্ন চত্বর খতিয়ে দেখেছেন । কোথায় কি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয়েছে । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা কি রকম থাকবে তার বৈঠকের সানা নিরাপত্তা কেমন সেটাও সরে জমিনে খতিয়ে দেখা হয়েছে। আজ নবনির্বাচিত রাজ্য সরকারের প্রথম কর্ম দিবস । পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন দিনের সূচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *