আজকের দিনেখেলা

পাঞ্জাব এফসি ম্যাচের আগে সাবধানী ইস্টবেঙ্গল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আজ পাঞ্জাব এফসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। তার আগে লাল হল শিবির কে ঘিরে এক ঝাঁক বিতর্ক দানা বেধেছে । তিন প্রাক্তন ফুটবলার রহিম নবি, অ্যালভিটো ডি কুনহা এবং সন্দীপ নন্দী প্রসঙ্গে কোচ অস্কার ব্রুজোর মন্তব্য অস্বস্তিতে ফেলেছে দলকে ।

পাঞ্জাব এফসি, ইন্টার কাশি এবং মোহনবাগানের বিপক্ষে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ রয়েছে। ট্রফি বিজয়ের লক্ষ্যে তিনটি ম্যাচ কার্যত ফাইনাল লাল হলুদ শিবিরের কাছে। গত ম্যাচে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েও মুম্বাই সিটি এফসির বিপক্ষে জয় পেয়েছিল । আজকেও পাঞ্জাবের বিপক্ষে সেই সাফল্যের ধারা বজায় রাখতে চায় তারা। সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচে পাঞ্জাব এফসির বিপক্ষে নামছে লাল হলুদ শিবির, ঘরের মাঠে খেলা ইস্টবেঙ্গলের কাছে বড় অ্যাডভান্টেজ । গত ম্যাচে গোল করেছিলেন ইউসেফ এজেজারি, তিনি এই সিজনে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের সর্বোচ্চ গোল করা খেলোয়াড়। আজকেও জয়ের লক্ষ্যে তার দিকে তাকিয়ে থাকবে দল। এছাড়া নন্দশেখর, এনটোন সেজবার্গ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি পয়েন্ট তালিকার ৭ নম্বরে থাকলেও ইস্টবেঙ্গলের থেকে তারা মাত্র ৩ পয়েন্ট পিছনে রয়েছে। ইস্টবেঙ্গলকে হারাতে পারলেই তারা ট্রফির লড়াইয়ে চলে আসবে। প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নারাজ লাল হলুদ শিবিরের কোচ অস্কার। তার বক্তব্য ” পাঞ্জাব এফসি দলে ভারসাম্য রয়েছে । ফিল্ডে একাধিক ভালো ফুটবলার রয়েছে তাই এই ম্যাচটি আমাদের কাছে কঠিন ” ।

এখন দেখার বিষয় সমস্ত রকম বিতর্ককে সরিয়ে ইস্টবেঙ্গল এই ম্যাচটি জিততে পারে কিনা । খেলা শুরু আজ সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *