আজকের দিনেখেলা

ধর্মশালাতে পাঞ্জাব কিংস এর প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- চলতি আইপিএলে দুর্দান্ত শুরু করার পর শেষ কয়েকটি ম্যাচে পরপর হেরেছে পাঞ্জাব কিংস । বর্তমানে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছেন শ্রেয়স আয়াররা। শেষ তিনটি ম্যাচে হারের পর আজকে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া পাঞ্জাব । আজকে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।

পাঞ্জাব কিংস দলের শেষ তিনটি ম্যাচে ব্যাটিং বিভাগ মোটামুটি ভালো পারফর্ম করলেও বোলিং ব্যর্থতার কারণে ম্যাচ হেরেছে তারা। শেষ তিনটি ম্যাচে দুবারই দুশোর বেশি রান করেও ম্যাচ জয়ে ব্যর্থ প্রীতি জিন্টার দল । পাঞ্জাব কিংসের কোন বোলার এবারের আইপিএলে বর্তমানে প্রথম ১০ উইকেট সংগ্রহকারী তালিকায় নেই । প্রথমদিকের ম্যাচগুলিতে পাঞ্জাব জিতলেও তাদের বোলিং বিভাগের পারফরমেন্স খুব একটা আহামরি ছিল না। আর শেষ তিনটি ম্যাচে তারা তো বিপক্ষকে চাপে ফেলতে পারেননি । দিল্লির বিপক্ষে তাদের সম্মিলিতভাবে পারফর্ম করতে হবে । ব্যাটিং বিভাগের কথা বলতে গেলে দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভাসিমরন সিংকে ভালো শুরু করতে হবে। মাঝের ওভারে দায়িত্ব নিতে হবে, অধিনায়ক শ্রেয়স আয়ারকে।

অপরদিকে দিল্লি ক্যাপিটালস ভালো শুরু করেও শেষ কয়েকটি ম্যাচে টানা হারের সম্মুখীন হয়েছে । আজকে তাদের সামনে হারের হ্যাটট্রিক আটকানোর চ্যালেঞ্জ। মূলত ধারাবাহিকতার অভাবে ভুগছে অক্ষর প্যাটেলের দল । অধিনায়ক এর দল নির্বাচন নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। পাথুম নিশানকা পরপর ব্যর্থ হলেও তাকে খেলিয়ে যাচ্ছে দিল্লি। দলে ওপেনিং পজিশনে খেলার জন্য অভিষেক পোড়েল, পৃথ্বী শাউ এর মত খেলোয়াড় দলে আছেন তবুও তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না । নিতিশ রানা একটি ম্যাচ বাদে সবকটিতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। কে এল রাহুল বাদে বাকি ব্যাটাররা এখনো পর্যন্ত ব্যর্থ । টুর্নামেন্টে নকআউট পর্বে যাওয়ার রাস্তা খোলা রাখতে ব্যাটিং বিভাগের ফর্মে ফিরে আসা অত্যন্ত জরুরী । দিল্লির বোলিং বিভাগ খারাপ খেলছে শেষ কয়েকটি ম্যাচে। মিচেল স্টার্ক এর মত বিশ্বমানের বোলার উইকেট নিতে পারছেন না এবং অত্যাধিক রান খরচ করে ফেলছেন । মুকেশ কুমার, কুলদীপ যাদবদের অবস্থা আরো শোচনীয় । ব্যাটিং এর পাশাপাশি বোলিংয়ের দিকে নজর দিতে হবে দিল্লির কোচিং টিমকে।

ধর্মশালার পিচ মূলত ব্যাটিং সহায়ক তবে পেসাররা শুরুর দিকে কিছুটা সহায়তা পেতে পারেনা । এবার দেখার অপেক্ষা এটাই পাঞ্জাব কিংস এই ম্যাচে জিতে আবার জয়ের রাস্তায় ফিরে আসে না দিল্লি ক্যাপিটালস তাদের হারের হ্যাটট্রিক আটকাতে সক্ষম হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *