আজকের দিনেবাংলার আয়না

HUMAYUN KABIR DEBRA : রাতে বাধা, ভোরেই অ্যাকশন! ক্যামাক স্ট্রিট কাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশের হানা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ক্যামাক স্ট্রিট কাণ্ডে এবার প্রাক্তন IPS তথা ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে নোটিস ধরাল পুলিশ (HUMAYUN KABIR DEBRA) । রাতে নোটিস দিতে গিয়ে বাধা পাওয়ার পর রবিবার সাতসকালেই তাঁর বাড়ির দরজায় কড়া নাড়ল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ৯ সেপ্টেম্বর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

ঘটনার সূত্রপাত ২৭ আগস্ট। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে লাগানো বিলবোর্ড খুলতে গিয়ে তুমুল ধুন্ধুমার বাধে। অভিযোগ, পুরকর্মী ও পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয়, পুলিশের কলার ধরে মারধর করা হয়। সিঁড়ি থেকে পড়ে যান বেশ কয়েকজন পুলিশকর্মী।

এই ঘটনাতেই আগে ডেরেক ও’ব্রায়েন ও বৈশ্বানর চট্টোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছিল। এবার তালিকায় যুক্ত হলেন হুমায়ুন কবীর (HUMAYUN KABIR DEBRA) । পুলিশ সূত্রে খবর, এর আগেও দু’বার তাঁর বাড়িতে নোটিস দিতে গিয়ে ফিরে আসতে হয় HUMAYUN KABIR DEBRA। রবিবার সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর বাড়ির এক কর্মী বেরিয়ে এলে তাঁর হাতেই নোটিস ধরানো হয়। পুলিশ জানায়, ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে হবে। কর্মী আশ্বাস দেন, নির্দিষ্ট দিনে হাজির হবেন প্রাক্তন বিধায়ক। একই মামলায় মঙ্গলবার ফের তলব করা হয়েছে ডেরেক ও’ব্রায়েনকেও।

অন্যদিকে, ক্যামাক স্ট্রিটের ওই পার্টি অফিস নিয়ে আইনি জটিলতা বাড়ছে। বাড়ির মালিক ২৫ আগস্ট ২৪ ঘণ্টার মধ্যে সপ্তম ও অষ্টম তলা খালি করার নোটিস দেয়। শনিবার সিটি সিভিল কোর্ট তাতে স্থগিতাদেশ দিলেও দমকল জানিয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি অত্যন্ত বিপজ্জনক। নতুন শংসাপত্র না পাওয়া পর্যন্ত ওই অংশ ব্যবহার করা যাবে না।

ভবন খালির নোটিস থেকে পুলিশকে হেনস্তা – ক্যামাক স্ট্রিট কাণ্ডের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই পরিস্থিতিতে হুমায়ুন কবীর থানায় হাজিরা দেন কিনা এবং তৃণমূলের পার্টি অফিসের ভবিষ্যৎ কী হয়, সেদিকেই নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *