Indira Gandhi : ইন্দিরা পেরেছিলেন দু’বার, সব হারিয়ে মমতা পারবেন কি কামব্যাক করতে?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ইন্দিরা গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় — ভারতীয় রাজনীতিতে দুই সবচেয়ে সফল মহিলা রাজনীতিক (Indira Gandhi)। দু’জনেরই রাজনৈতিক জীবনে মিল অসংখ্য, আবার অপত্য স্নেহই দু’জনকে চরম বিপাকে ফেলেছে। একসময় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েও ইন্দিরা ঘুরে দাঁড়িয়েছিলেন (Indira Gandhi)। প্রশ্ন হল, একই খাদের কিনারা থেকে মমতাও কি কামব্যাক করতে পারবেন?
ইন্দিরা গান্ধীকে দু’বার দল হারাতে হয়েছিল (Indira Gandhi)। ১৯৬৯ সালে কংগ্রেস সভাপতি এস নিজালিঙ্গাপ্পা তাঁকে বহিষ্কার করলে তৈরি হয় কংগ্রেস (আর) ও কংগ্রেস (ও)। ‘গরিবি হটাও’ স্লোগানকে সামনে রেখে ১৯৭১ সালে বিপুল জয় ছিনিয়ে আনেন তিনি। ১৯৭৭-এ জরুরি অবস্থার পর ফের বহিষ্কৃত হয়ে গড়েন কংগ্রেস (আই) এবং ১৯৮০ সালে ফের ক্ষমতায় ফেরেন (Indira Gandhi)।
ইন্দিরার কামব্যাকের অস্ত্র ছিল আয়রন লেডি ভাবমূর্তি, দুর্নীতির সরাসরি অভিযোগ না থাকা, আমজনতার মধ্যে নেমে কাজ করা এবং সঞ্জয় গান্ধীর ক্ষমতা হ্রাস (Indira Gandhi)।
কিন্তু মমতার লড়াই আরও কঠিন। হারের পাঁচ মাসের মধ্যেই তিনি রাজনৈতিকভাবে নিঃস্ব (Indira Gandhi)। নিজের হাতে আঁকা জোড়াফুল প্রতীকও হাতছাড়া, সাংসদ-মন্ত্রী-মেয়র থেকে তৃণমূল স্তর পর্যন্ত তাঁর তৈরি করা নেতাদের সিংহভাগ আজ বিরোধী শিবিরে (Indira Gandhi)। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের মতো ছায়াসঙ্গীরাও সঙ্গে নেই।
সবচেয়ে বড় তফাৎ — ইন্দিরার বিরুদ্ধে অভিযোগ ছিল রাজনৈতিক, আর্থিক দুর্নীতির নয় (Indira Gandhi)। তাঁর কাছে ছিল কংগ্রেসি আদর্শ ও নেহরু-উত্তরাধিকার। মমতার ক্ষেত্রে গোটা দলের গায়ে দুর্নীতিগ্রস্ত তকমা, মন্ত্রীদের বান্ধবীর বাড়িতে কাড়ি কাড়ি টাকা, তৃণমূল স্তরের নেতাদেরও কোটিপতি হওয়ার অভিযোগে তাঁর ‘স্বচ্ছ’ ভাবমূর্তি প্রশ্নের মুখে।
তাছাড়া জরুরি অবস্থার ভয় ছিল প্রশাসনিক, কিন্তু তৃণমূল আমলে জাহাঙ্গির, শাহজাহান, শওকত মোল্লাদের মতো নেতারা নিজেরাই আতঙ্কের প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন বলে অভিযোগ। ইন্দিরা একনায়কের মতো দল চালালেও কংগ্রেস কখনও ‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’ হয়নি, যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ওঠে (Indira Gandhi)।
ইন্দিরা জরুরি অবস্থার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন, সঞ্জয়ের ক্ষমতা কমিয়েছিলেন (Indira Gandhi)। মমতা এখনও ভাইপো অভিষেককে আড়াল করতে ব্যস্ত, পদ থেকে সরাননি। সঙ্গে রয়েছে বয়সের বাধা এবং শুভেন্দু অধিকারীর কাছে দু’বার পরাজয় (Indira Gandhi)।
এত প্রতিকূলতার পরেও মমতাকে বাতিলের খাতায় ফেলা বোকামি (Indira Gandhi)। প্রবল জনরোষের নির্বাচনেও তৃণমূল ৪০ শতাংশের বেশি ভোট পেয়েছে। অতীতে বহু কামব্যাকের গল্প লিখেছেন মমতা। তাই ইন্দিরার মতো ঘুরে দাঁড়ানোর লড়াই তাঁর জন্য কঠিন হলেও, অসম্ভব নয় (Indira Gandhi)।
