আজকের দিনেখেলাবিশ্বভারত

India-West Indies : কাঁটে কা টক্করে বাজিমাত টিম ইন্ডিয়ার, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১ ভারতের !

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- টানটান উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ব্যাট হাতে ঝড় তুললেন অভিষেক শর্মা, বল হাতে ম্যাচ ঘোরালেন অর্শদীপ সিং।(India-West Indies)

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। ভারতীয় দলে ছিল দুটি পরিবর্তন, শিবম দুবের জায়গায় নীতীশ কুমার রেড্ডি এবং কুলদীপ যাদবের জায়গায় প্রিন্স যাদব।

শুরুতেই সঞ্জু স্যামসন ৩ রানে ফিরলেও ঝড় তোলেন অভিষেক শর্মা ও ঈশান কিষান। পাওয়ার প্লে’র ৬ ওভারে ওঠে ৮৭ রান। দুই বাঁহাতির জুটিতে ওঠে ১১০ রান। অভিষেক ১৮ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন।(India-West Indies)

মাঝে ছন্দপতন হয় ভারতের। অধিনায়ক শ্রেয়স আইয়ার ১ রানে ব্যর্থ, তিলক বর্মা ২৮ রানে রান আউট, নমন ধীর ১০ ও নীতীশ রেড্ডি ২১ রানে থামেন। শেষ দিকে অক্ষর প্যাটেলের ২০ রানের সুবাদে ভারত ২০ ওভারে ২২৩ রানে অলআউট হয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হলেও মাঝের ওভারে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েলের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ক্যারিবিয়ানরা। কিন্তু স্লগ ওভারে ভারতীয় বোলাররা দুর্দান্তভাবে কামব্যাক করে। অর্শদীপ সিং ৪৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২০৯ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।(India-West Indies)

এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। পরের ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *