Weather : ফিরছে বৃষ্টির আমেজ ! কেমন কাটবে চলতি সপ্তাহের আবহাওয়া ?
কিউ ইন্ডিয়া বাংলা : – রাজ্যে আরও একবার ঝড় বৃষ্টির স্পেল । আজ ৫ এপ্রিল রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালবৈশাখী ঝড়ের সাথে সাথে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
বিহার থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপের অক্ষরেখা সৃষ্টি হয়েছে। যেটি উত্তরবঙ্গ আসাম এবং বাংলাদেশের উপর দিয়ে গেছে যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এবং এই জলে বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে সম্ভাবনা ।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজ রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ । একাধিক জেলাতে আজ এবং কাল বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হওয়ার সর্তকতা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে । হুগলি, দুই বর্ধমান, বীরভূম , পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , পুরুলিয়া এবং বাঁকুড়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলা গুলো থেকে বেশি । মঙ্গলবার দুর্যোগের পরিমাণ বাড়বে । বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় শিলাবৃষ্টি দেখা যেতে পারে এবং পুরুলিয়া ,বাঁকুড়া , দুই বর্ধমান জেলা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে কালবৈশাখী সম্ভাবনা বেশি । ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা আছে । কলকাতা সংলগ্ন বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে । আগামী বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সঙ্গে থাকছে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা । বৃহস্পতিবার ও দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে।
উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রবিবার ও আগামীকাল সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই প্রাণ জেলাতেই ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে । মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কালবৈশাখী ঝড় দেখা যেতে পারে কিছু কিছু এলাকায় । দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাত দেখা যেতে পারে ।
