Cricket-IPL : টুর্নামেন্টের প্রথম জয়ের জন্য চেন্নাই সুপার কিংস মুখোমুখি আরসিবি, পারবেন কি ঋতুরাজরা ?
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএলে আজ ডবল হেডার । আর এই ডবল হেডারের দ্বিতীয় ম্যাচের মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । গতবারের ধারাবাহিকতা ধরে রেখেছে আরসিবি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আগ্রাসী ছন্দে জয় তুলে নিয়েছে তারা। অপরদিকে চেন্নাই সুপার কিংস এখনো অব্দি দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে । তাদের কাছে আজ জয়ের রাস্তায় ফিরে আসার ম্যাচ ।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আরসিবির ব্যাটিং বনাম চেন্নাইয়ের বোলিংয়ের লড়াই হতে যাচ্ছে এই ম্যাচে । গত মরশুম যেখানে শেষ করেছিল আরসিবি এবার যেন ঠিক সেখান থেকেই শুরু করেছে তারা। প্রথম ম্যাচেই সেই ঝলক দেখা গিয়েছিল। দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি, দেবদত্ত পাল্লিকালরা । এই দুই বাটার হায়দ্রাবাদ থেকে ম্যাচ নিজেদের দখলে নিয়েছিলেন। অধিনায়ক রজত পাতিদার গত ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছিলেন । ব্যাটিং নিয়ে তাদের কোন চিন্তা নেই। এবার প্রসঙ্গে আসা যাক বোলিং বিভাগের। দলের পেস আক্রমণ বিভাগ ভালো ফর্মে আছে। হায়দ্রাবাদের বিপক্ষে জ্যাকব ডাফি , ভুবনেশ্বর কুমার , রোমারিও শেফার্ড ভালো খেলেছিলেন। আজকের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষেও এরাই আরসিবির বোলিং এর তুরুপ এর তাস ।এই ম্যাচে রেকর্ডের সামনে দাঁড়িয়ে আরসিবির পেসার ভুবনেশ্বর কুমার। আর একটি উইকেট নিলে আইপিএলের ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে ২০০ উইকেটের মাইল ফলক তিনি স্পর্শ করবেন ।
অপরদিকে চেন্নাই এর কাছে আজকে ফিরে আসার ম্যাচ। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পরপর হারের সম্মুখীন হয়েছে ঋতুরাজ গায়কোয়াডের দল। এখনো প্রত্যাশিত ছন্দ খুঁজে পাইনি চেন্নাই । রাজস্থান থেকে চেন্নাই আসা সঞ্জু স্যামসন নতুন দলে এসে এখনো নিজের স্বাভাবিক ব্যাটিং প্রতিভার প্রদর্শন করতে পারেননি ,তাকেও আজকের ম্যাচে ভালো পারফর্ম করতে হবে । রাজস্থানের বিপক্ষে প্রথম ম্যাচের থেকেও দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে কিছুটা ছন্দ খুঁজে পেয়েছে চেন্নাইয়ের ব্যাটিং বিভাগ।চেন্নাইয়ের বোলিং এর কথা বলতে গেলে দুই ম্যাচে ধারাবাহিকভাবে উইকেট পেয়েছেন একমাত্র ম্যাট হেনরি। বাকিদের অবস্থা আরো খারাপ । ম্যাচ যদি জিততে হয় চেন্নাইয়ের বোলিং বিভাগকে আরো ভালো পারফর্ম করতে হবে । আরসিবির ব্যাটিং লাইন প্রচন্ড শক্তিশালী । তাদেরকে হারানোর জন্য নিজেদের বোলিংয়ের ভুল ত্রুটি শোধরানো চেন্নাইয়ের বোলারদের জন্য অত্যন্ত জরুরী ।
এবার দেখার অপেক্ষা এটাই হারের রাস্তা থেকে চেন্নাই সুপার কিংস জয়ের সারণীতে ফিরতে পারে কিনা ?
