আজকের দিনেগরম মাশলাপূজা দর্পন

Gondhoraj Vetki Bhapa : অনেক হল ভেটকির পাতুরি, এবার ভেটকি দিয়ে বানিয়ে ফেলুন গন্ধরাজের ভেটকি ভাপা

কিউ ইন্ডিয়া বাংলা : আজ মহালয়া। পিতৃপক্ষের শেষ দেবী পক্ষের শুভ আগমন। মহালয়া মানেই শুরু হয়ে গেল বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। খাওয়াদাওয়া, (Gondhoraj Vetki Bhapa) হইহুল্লোড়, আড্ডাতে ভরপুর কাটে দিন গুলো। খাওয়াদাওয়া বললেই মাথায় আসে রেস্তরাঁর সেই সব ইউনিক রেসিপি গুলো। কিন্তু রেস্তরাঁর সেই লম্বা লাইনের কথা ভাবলেই যেন গায়ে আসে জ্বর। আর বাড়িতেও যে বানিয়ে খাবো তারও নেই কোনো উপায়(Gondhoraj Vetki Bhapa) । কারণ পুজোর সময় কেউ তো রান্নাঘরে বেশিক্ষণ থাকতে চাইনা। তাই সব দিক মাথায় রেখে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল গন্ধরাজের ভেটকি ভাপা (Gondhoraj Vetki Bhapa) । যা খেতে লাগে সুস্বাদু আর বানাতেও লাগে অল্প সময়। তাই চটজলদি শিখে ফেলুন সেই রেসিপি।

 

উপকরণ (Gondhoraj Vetki Bhapa)

 মোটা করে কাটা ভেটকি মাছের ফাইল

আদা কুঁচি

কাঁচা লঙ্কা কুঁচি

পাতিলেবুর রস

গন্ধরাজ লেবু রস

গন্ধরাজ লেবুর খোসা

চেরা কাঁচা লঙ্কা

সর্ষের তেল

টকদই

ফ্রেস ক্রিম

ফেটানো ডিম

কলাপাতা

 

প্রণালী (Gondhoraj Vetki Bhapa)

প্রথমে ভেটকি মাছের ফিলে গুলোকে ভালো করে ধুয়ে নুন পাতিলেবুর রস, আদা কুঁচি, কাঁচা লঙ্কা কুঁচি, মাখিয়ে ১৫-২০ মিনিটের মতো রেখে দিন (Gondhoraj Vetki Bhapa)। এরপর একটি বাটিতে টক দই নিয়ে তার সাথে ফ্রেশ ক্রিম, ফেটানো ডিম, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর খোসা, নুন, চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। তারপর আগে থেকে মাখিয়ে রাখা মাছ গুলোর (Gondhoraj Vetki Bhapa) গায়ে ভালো করে মশলা মাখিয়ে কলাপাতায় রেখে ওপর থেকে অল্প সর্ষে তেল ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পাতা মুড়িয়ে (Gondhoraj Vetki Bhapa) ফেলুন। এরপর ১০-১৫ মিনিট হাতে সময় নিয়ে ভাপিয়ে নিন। মাছ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। এরপর গরম গরম (Gondhoraj Vetki Bhapa) ভাতের সাথে পরিবেশন করুন গন্ধরাজের ভেটকি ভাপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *