আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Humayun Kabir : রেজিনগরে ছেলের হার, ‘১০ বছরের ভিসা নিয়ে দুবাই চলে যাব’ – বিস্ফোরক ঘোষণা হুমায়ুনের

কিউ ইন্ডিয়া বাংলা, রেজিনগর:- উপনির্বাচনে রেজিনগর হাতছাড়া হতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের (Humayun Kabir)। ভোটে ছেলের পরাজয়ের পর এবার দেশ ছেড়ে দুবাই চলে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। উপনির্বাচনে ভোটগণনা শুরুর কিছু(Humayun Kabir) সময় পর থেকেই দেখা গিয়েছিল ক্রমশ পিছিয়ে পড়ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবী আজাদ। সংখ্যালঘু অধ্যুষিত (Humayun Kabir) রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকার ভোটের মার্জিন ক্রমশ বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত পদ্মফুলই (Humayun Kabir) ফোটে এই কেন্দ্রে।

 

ফলপ্রকাশের দিনই হুমায়ুন বলেন, “২০২৯ পর্যন্ত(Humayun Kabir) ভারতে থাকব। ২৯ এর পরে ভারতবর্ষ থেকে চলে গিয়ে অন্য দেশে ওই দুবাইয়ে থাকব। ১০ বছরের ভিসা নিয়ে দুবাই চলে যাব।” মুর্শিদাবাদে তাঁর তৈরি বাবরি মসজিদের ভবিষ্যৎ(Humayun Kabir) নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “এখন আমার প্রধান কাজ বাবরি মসজিদ তৈরি করে দেওয়া।” মসজিদের কাজ শেষ হলেই তিনি দুবাই যাবেন বলে জানান। পাশাপাশি ২০২৯ সালের লোকসভা নির্বাচনে লড়ার ইঙ্গিতও দিয়ে রাখেন তিনি। বলেন, “২০২৯ সালের (Humayun Kabir)ভোটে যদি অধীর চৌধুরী ভোটে দাঁড়ায় ওকে আরেকবার হারানো।”

 

ভোটের দিন পুলিশ তাঁকে ১২ ঘণ্টা আটকে রেখেছিল বলেও (Humayun Kabir)অভিযোগ করেন হুমায়ুন। তাঁর দাবি, “আমাকে রেজিনগরের ওসি ঘাড়ধাক্কা দিয়ে থানায় পুরে রাখল, যাতে পুলিশ ভোট লুট করতে পারে।” ভোটের পরদিন তাঁকে কাঁদতেও (Humayun Kabir)দেখা গিয়েছিল। রেজিনগরে হারের পর মুর্শিদাবাদে পায়ের তলার মাটি সরছে আন্দাজ করেই কি দেশ ছাড়ার বার্তা (Humayun Kabir)দিচ্ছেন হুমায়ুন, তা নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *