Abhishek Banerjee : ভুল তথ্য ছড়ানোর অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা
কিউ ইন্ডিয়া বাংলা, রেজিনগর:- উপনির্বাচনের ভোট গণনার দিন সামাজিক মাধ্যমে ভুল তথ্য (Abhishek Banerjee) পরিবেশনের অভিযোগ উঠল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রেজিনগর বিধানসভার ১০৯ নম্বর বুথ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ফল প্রকাশের পরদিন শনিবারই মুর্শিদাবাদের রেজিনগর থানায় (Abhishek Banerjee) মামলা দায়ের করা হল।
অভিযোগ অনুযায়ী, ভোট গণনার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে (Abhishek Banerjee) লেখেন, রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোটার ৭৭২ জন, অথচ বিজেপি পেয়েছে ৯০৯টি ভোট। ওই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় এবং রাজ্য রাজনীতিতে হইচই পড়ে যায়। এরপরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে তথ্য যাচাই করা হয়। কমিশনের তরফে জানানো হয়, ১০৯ (Abhishek Banerjee) নম্বর বুথে মোট ভোটার ৭৭২ নয়, ১১০৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৫৭৫ জন এবং মহিলা ভোটার ৫৩৪ জন। ওই বুথে মোট ভোট পড়েছে ৯৭২টি। ভোটার তালিকার প্রথম পাতাও প্রকাশ করে (Abhishek Banerjee) কমিশন।
মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকেও অভিষেকের (Abhishek Banerjee) পোস্টকে ভুল তথ্য বলে জানানো হয়। এরপর রিটার্নিং অফিসারের পক্ষ থেকে রেজিনগর থানায় মামলা দায়ের করা হয়েছে এদিকে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Abhishek Banerjee) অপসারণের দাবিতে দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই পরিস্থিতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য রেজিনগরে ডাকা হবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে (Abhishek Banerjee) জোর জল্পনা।
