আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

Mamata Banerjee : দিল্লিতে আটক মমতা, সাউথ অ্যাভিনিউতে ধরনা থেকে প্রিজন ভ্যানে প্রাক্তন মুখ্যমন্ত্রী

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ভোটচুরির অভিযোগে দিল্লির সাউথ অ্যাভিনিউতে (Mamata Banerjee) ধরনায় বসে আটক হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আটক সাকেত গোখলে, ডেরেক ও’ব্রায়েন সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতা। সিজেপি আন্দোলনকে (Mamata Banerjee) ঘিরে রীতিমতো তেতে উঠেছে রাজধানী। জানা গিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। দিল্লি পুলিশ অনুমতি না দিলেও কর্মসূচি জারি রাখে তারা। মধ্য দিল্লির বহু (Mamata Banerjee) এলাকায় জারি করা হয়েছে BNSS-এর ১৬৩ ধারা।

 

এরই মধ্যে শনিবার সকালে সাউথ অ্যাভিনিউতে নিজের বাড়ির সামনেই (Mamata Banerjee) সাংসদ দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম, সাকেত গোখলেকে নিয়ে ধরনায় বসেন মমতা। পুলিশ ধরনা প্রত্যাহার করতে বললেও রাজি হননি তিনি। এরপরই (Mamata Banerjee) বেআইনি জমায়েতের অভিযোগে তাঁদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

 

প্রিজন ভ্যান থেকেই ফেসবুক লাইভে মমতা অভিযোগ করেন, (Mamata Banerjee) “প্রথমে আমরা যন্তর মন্তরে যেতে চেয়েছিলাম, অনুমতি দেওয়া হয়নি। সিজেপির আমন্ত্রণে এসেছিলাম, তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, (Mamata Banerjee) সেখান থেকেও গ্রেপ্তার করা হল। ৪০ মিনিট ধরে দিল্লির বিভিন্ন রাস্তায় ঘোরানো হচ্ছে।” ভ্যানের ভিতরেই তাঁকে ‘জাগো দুর্গা’ ও ‘আঁখো মে ভর লো পানি’ গান গাইতে দেখা যায়। এদিন মমতা ছাড়াও কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও (Mamata Banerjee) আটক করেছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতার অভিযোগ, গণতান্ত্রিক প্রতিবাদেও বাধা দিচ্ছে প্রশাসন। যদিও পুলিশের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করায় আইনি ব্যবস্থা নেওয়া (Mamata Banerjee) হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *